খবর লাইভ : ২৫ বছর পুলিশের চোখে ধুলো দিয়েও শেষরক্ষা হলো না। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হলেন কুখ্যাত গ্যাংস্টার ছোট শাকিলের সহকারি লাইক মহম্মদ ফিদা হোসেন শেখ। বর্তমানে তার বয়স ৫০ বছর। ১৯৯৭ সালে গ্যাংস্টার ছোট রাজনের দলের এক সদস্যকে খুনের ঘটনায় অভিযুক্ত ফিদা হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরে জামিনে মুক্তি পায় সে। এরপর থেকে দীর্ঘ ২৫ বছর ধরে পলাতক ছিল এই ব্যক্তি। অবশেষে শুক্রবার থানে স্টেশন থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, ছোটা শাকিলের দলে কাজ করতেন শেখ। ১৯৯৭ সালে ‘ডন’ ছোটা রাজনের দলের এক সদস্যকে গুলি করে খুনের অভিযোগ রয়েছে শেখের বিরুদ্ধে। এই মামলায় শেখকে পলাতক হিসাবে ঘোষণা করেছিল আদালত। থানের মুম্ব্রা এলাকায় শেখ থাকছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। তার পরই তাঁকে পাকড়াও করা হয়। এক সময় ডোঙরি এলাকার বাসিন্দা ফিদা হোসেন কুখ্যাত ডন ছোটা শাকিলের ডান হাত হয়ে উঠেছিল। সেই সময়ের অনেক অপরাধের সঙ্গেই তার নাম জড়িয়েছিল।




