National Special News Special Reports

গুজরাটে রেকর্ড ভোট পেয়ে ফের সরকার গড়ছে বিজেপি, দ্বিতীয় হয়েও অনেক পিছনে কংগ্রেস

0
(0)

খবর লাইভ : গুজরাট বিধানসভা নির্বাচনে রেকর্ড আসনে জিতে গুজরাটে আবারও সরকার গড়ছে বিজেপি। মোদি-শাহের গুজরাটে ১৫৬ আসন পেয়ে গেরুয়া ঝড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল কংগ্রেস। আগামী ১২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বার শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শপথ অনুষ্ঠানে অংশ নেবেন। এমনটাই জানিয়েছেন গুজরাটের রাজ্য বিজেপি প্রধান সিআর পাটিল।

বৃহস্পতিবার ভোটগণনার শুরু থেকেই বাকিদের পিছনে ফেলে ক্রমশ এগিয়েছে গেরুয়া শিবির। এখনও পর্যন্ত দেড়শোর বেশি আসনে এগিয়ে অথবা জয়ী। যেখানে সরকার গড়ার জন্য প্রয়োজন ৯২টি আসন।
এখনও পর্যন্ত বিজেপি ৫৪ শতাংশ ভোট পেয়েছে।দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস পেয়েছে মাত্র ২৬.৪৯ শতাংশ ভোট এবং আপ পেয়েছে ১২.৮৫ শতাংশ ভোট।তিন দশক ক্ষমতা ধরে রাখার রেকর্ড গড়তে চলেছে বিজেপি। ভোটের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হতে এখনও কিছুটা সময় লাগবে। তবে ফলাফলের প্রবণতা বলছে, আর বিশেষ কিছু পরিবর্তনের সম্ভাবনা নেই। এখনও পর্যন্ত ১৫৭‌টি আসনে এগিয়ে/জয়ী বিজেপি। অন্য দিকে, বাকি আসনগুলির মধ্যে কংগ্রেস, আপ এবং অন্যান্য এগিয়ে/জয়ী যথাক্রমে ১৭, ৫ এবং ৩‌টি আসনে।
১৯৯৮ সাল থেকে টানা গুজরাটে ক্ষমতায় রয়েছে বিজেপি। তার আগে অবশ্য ১৯৯৫ সালে ক্ষমতায় এসেছিল গেরুয়া শিবির। কিন্তু সরকার টিকিয়ে রাখতে পারেনি। এ বারের গুজরাট বিধানসভা ভোটে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস এবং আম আদমি পার্টি। অর্থাৎ, এ বার প্রধানমন্ত্রী মোদির রাজ্যে বিধানসভা ভোটের লড়াই ত্রিমুখী হলেও সকলকে পিছনে ফেলে ফের সরকার গড়ার পথে বিজেপি।ইতিমধ্যেই এই জয়ের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে গুজরাটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *