National Special News Special Reports

তেলেঙ্গানায় জলের স্রোতে ভেসে মৃত্যু ৮ জনের, নিখোঁজ ২

0
(0)

খবর লাইভ : প্রবল বৃষ্টিতে জলের তলায় তেলেঙ্গানায় বহু এলাকা। গত কয়েকদিনের একটানা ভারী বৃষ্টির জেরে নদীর জলের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হল আট জনের। ছ’জনের দেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ দু’জন। মৌসম ভবন জানিয়েছে, ভারী বৃষ্টির হাত থেকে রেহাই মিললেও রাজ্যের বিভিন্ন জেলায় ৩১ জুলাই পর্যন্ত হালকা থেকে মাঝারি এবং কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর জের! ভিডিওকাণ্ডে এফআইআর দায়ের সিবিআইয়ের 

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) জানিয়েছে, বৃহস্পতিবার রাজ্যের মুলুগু জেলার একটি প্রত্যন্ত গ্রামে নদী পেরিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছিলেন এক দল গ্রামবাসী। সেই সময় আচমকাই হড়পা বান আসে। আর তাতেই ভেসে যান আট জন। চার জনকে সে দিনই উদ্ধার করা হয়েছিল। আট জন নিখোঁজ ছিলেন। শুক্রবার ছ’জনের দেহ উদ্ধার করেছে এনডিআরএফ।
প্রশাসন সূত্রে খবর, বৃষ্টির পরিমাণ কমলেও গোদাবরী-সহ রাজ্যের বেশির ভাগ নদীগুলি এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। ফলে বহু গ্রাম এখনও জলের তলায়। এই সপ্তাহে উত্তর তেলঙ্গানায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ায় রাজ্যের ওই প্রান্তের জেলাগুলির পরিস্থিতি শোচনীয়। বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির কারণে রাজ্যে এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *