খবর লাইভ : পঞ্চায়েত নির্বাচনে ভোট ‘লুট’ নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তিনি দাবি করেন, তৃণমূলে থাকার সময়ে তাঁর কারণেই দল ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কাঁথি ও তমলুক আসনে জিততে পেরেছিল বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে তাঁর এলাকায় তৃণমূল ভোট লুট করে জেতেনি বলেই ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কাঁথি এবং তমলুক কেন্দ্রে জয় পেয়েছিল।
আরও পড়ুনঃ পঞ্চায়েত নিয়ে কটাক্ষ শুভেন্দুর, পাল্টা খোঁচা মমতার
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘নন্দীগ্রামে দু’ঘণ্টা লাইট বন্ধ করে দিয়ে কী হয়েছিল ভুলে গেলেন?’’ এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন বিজেপি বিধায়কেরা। পরে সংবাদমাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী এবং শাসকদলের সমালোচনায় সরব হন শুভেন্দু। সেখানেই তিনি মমতাকে উদ্দেশ্য করে বলেন, “২০১৮ সালে কাঁথি, তমলুকে ভোট লুট করতে দিইনি বলেই, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কাঁথি, তমলুকে আপনাকে জিতিয়ে দিয়েছিলাম।” শুভেন্দুর দাবি, ২০১৮ সালে রাজ্যের অন্যত্র ভোট লুট হওয়ার কারণেই ১৮টি আসনে বিজেপি জিতেছিল।




