National Special News Special Reports

ধরা পড়তেই ঘুষের টাকা গিলে ফেললেন সরকারি কর্মী !

0
(0)

খবর লাইভ : ঘুষ নিয়েছিলেন সাড়ে চার হাজার টাকা। কিন্তু আচমকাই দফতরে হানা দেয় পুলিশ। হাতেনাতে ধরা পড়তেই ঘুষের টাকা মুখে পুরে ফেলেন রাজস্ব দফতরের এক কর্মী।গ্রেফতার হতেই সাড়ে চারহাজার টাকা একসঙ্গে চিবোতে শুরু করেন মধ্যপ্রদেশের কটনি এলাকার এক সরকারি কর্মী। কিছুটা গিলেও ফেলেন তিনি। এই ঘটনায় হতবাক সকলেই।

আরও পড়ুনঃ রামনবমীতে অশান্তির জের! এনআইএ-র হাতেই তদন্তভার রাখল সুপ্রিম কোর্ট

পুলিশ সূত্রে খবর, ধৃত সরকারি কর্মীর নাম গজেন্দ্র সিংহ ।একটি জমি মামলায় পাঁচ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন বলে অভিযোগ করেন চন্দন সিংহ লোধি নামে এক ব্যক্তি। জব্বলপুরে লোকায়ুক্ততে লোধি অভিযোগ জানান। তদন্তে নেমে গজেন্দ্রের অফিসে হানা দেয় লোকায়ুক্ত জব্বলপুরের দল। ওই ব্যক্তির কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকা নিচ্ছিলেন গজেন্দ্র। সেই সময়ই দেখেন তাঁর অফিসে হানা দিয়েছে লোকায়ুক্ত জব্বলপুরের দল। সঙ্গে সঙ্গে ঘুষের টাকা মুখের মধ্যে ভরে নেন গজেন্দ্র। তার পর চিবোতে থাকেন। কিছু টাকা গিলেও ফেলেন। তাঁকে গ্রেফতার করা হয়েছে।
গজেন্দ্রকে গ্রেফতারের পর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বহু চেষ্টার পর গজেন্দ্রের মুখ থেকে ওই টাকা বার করা হয়। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *