খবর লাইভ : ফের লোকসভা ভোটের মধ্যে রাজ্যের দুটি থানার ওসি বদল করল নির্বাচন কমিশন। এবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ও দক্ষিণ কলকাতার আনন্দপুর থানার ওসিকে বদল করল কমিশন। পাশাপাশি কমিশন জানিয়েছে, ভোটের কাজ ওই দুই পুলিশ আধিকারিককে ব্যবহার করা যাবে না। দুই ওসিকে পুলিশ অফিসারকে হেড কোয়ার্টারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ সন্দেশখালি নিয়ে পুরোনো অভিযোগেই মোদির নির্বাচনী প্রচার
এই ঘটনার নেপথ্যে কমিশনের পক্ষপাতিত্ব থাকার অভিযোগ তুলেছে শাসকদলের একাংশ। প্রসঙ্গত, শুক্রবারও বর্ধমানের সভা থেকে কমিশনের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Diamond Harbour – anandpur – ps – oc – ic – ec




