Special News Special Reports State

এনআরএস হাসপাতালে আগুন, ব্যাহত পরিষেবা!

0
(0)

খবর লাইভ : শনিবার সকালে আচমকাই কলকাতার নীলরতন সরকার হাসপাতালে  আগুন আতঙ্ক। হাসপাতালে উপস্থিত রোগীর আত্মীয়রা বলছেন, অন্যান্য দিনের মতো স্বাভাবিক কাজকর্ম চলছিল। একটু বেলা বাড়তেই আচমকা এনআরএস হাসপাতালের কার্ডিওলজি বিভাগ  থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়েন রোগীরা। সাময়িকভাবে ব্যাহত হয় পরিষেবা।

আরও পড়ুনঃ অনিচ্ছাকৃত ‘ভুল’ না গাফিলতি? করমণ্ডল দুর্ঘটনার আসল কারণ সংসদে জানালেন রেলমন্ত্রী

খবর পাওয়া মাত্রই ঘটনার সঙ্গে পৌঁছে যায় দমকলের দুটি ইঞ্জিন। যদিও হাসপাতালে আগুন লেগেছে এরকম কোন প্রমাণ পাননি দমকল বিভাগের কর্মীরা। প্রাথমিকভাবে যেটুকু জানা যাচ্ছে যে কার্ডিওলজি বিভাগে কোনও কারনে শর্ট সার্কিটের জন্য ধোঁয়া বেরোতে দেখা যায়। তবে পরিস্থিতি আপাতত সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় কারোর কোনও ক্ষতি হয়নি। হাসপাতালে সকলেই নিরাপদে আছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *