Special News Special Reports State

লোকসভা ভোটের আগেই অনুপম হাজরাকে কেন্দ্রীয় সম্পাদক পদ থেকে সরিয়ে দিল বিজেপি

0
(0)

খবর লাইভ : মঙ্গলবার বঙ্গ সফরে থাকাকালীন অমিত শাহকে বঙ্গ বিজেপি নেতৃত্ব অনুপম হাজরাকে নিয়ে নালিশ জানায় l। এরপরই অমিত শাহ, জে পি নাড্ডাকে অনুপমের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। তড়িঘড়ি মঙ্গলবার রাতেই জেপি নাড্ডার নির্দেশে অনুপম হাজরাকে কেন্দ্রীয় সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়ার চিঠি প্রকাশ্যে আসে। আর এর কয়েক ঘণ্টার মধ্যেই অনুপম হাজরার তাৎপর্যপূর্ণ মন্তব্য রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। তাঁর পোস্ট, কিছু শর্ত মেনে চললে ‘‘ আবার সব আগের মতো’’ !

অনেক দিন ধরেই রাজ্যে দলের মধ্যে কোণঠাসা হয়েছিলেন ৷ কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বও যে তাঁর পাশে নেই, তা পরিষ্কার হয়ে যাচ্ছিল ৷ শেষ পর্যন্ত অনুপম হাজরাকে দলের কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দিয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ মঙ্গলবার কলকাতা সফরের মধ্যেই এই সিদ্ধান্ত নেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি ৷

আরও পড়ুনঃ রাজধানীতে ইজরায়েল দূতাবাসের কাছে বিস্ফোরণের শব্দ ঘিরে চাঞ্চল্য

বেশ কিছুদিন ধরেই দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সরব বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা ৷ বার বার সামাজিক মাধ্যমে দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি ৷ দলের নেতাদের বিরুদ্ধেই দুর্নীতিতে জড়িত থাকার মতো অভিযোগও এনেছেন ৷অনুপমকে নিয়ে বিরক্ত ছিলেন দলের রাজ্য নেতারাও ৷ অনুপমের কার্যকলাপে যে দলের বিড়ম্বনা বাড়ছে, দিল্লিতে বিজেপি-র শীর্ষ নেতৃত্বের কাছেও সেই অভিযোগ পৌঁছেছিল ৷ তার নিট ফল, অনুপমের রাজনৈতিক কেরিয়ার প্রশ্নের মুখে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *