Special News Special Reports State

একুশের শহিদ মঞ্চ থেকে ৫ অগাস্ট রাজ্যজুড়ে বিজেপি নেতাদের বাড়ি গণঘেরাও কর্মসূচি, ঘোষণা অভিষেকের

0
(0)

খবর লাইভ : তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকে পঞ্চায়েতের জয় নিয়ে জনতাকে ধন্যবাদ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তুললেন নয়া স্লোগান, ‘২৪-এ জিতছে কে? ‘ইন্ডিয়া’ আবার কে’ ২০২৪ সালের লোকসভা ভোটের আগে শেষ একুশের সভা থেকে বড় ডাক তৃণমূল সাংসদের। বাংলার ১০০ দিনের টাকা কেন্দ্রের থেকে নিয়ে আসতে গান্ধীজির জন্মজয়ন্তীতে দিল্লি চলো-এর ডাক অভিষেকের। আগামী ৫ অগাস্ট সারা রাজ্য জুড়ে সমস্ত বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেকের।

শহিদ মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘নেত্রীর অনুমতি নিয়ে আামি ঘোষণা করছি, আগামী ৫ অগাস্ট ৮ ঘণ্টার জন্য জেলা থেকে ব্লক স্তরে যত বিজেপি নেতা আছে সকলের নাম আনুন। সবার বাড়ি ঘেরাও করুন। আগামী ৫ অগাস্ট শনিবার সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত তৃণমূল নেত্রীর অনুমতি দিয়ে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করব।’

এদিন বক্তব্য রাখতে উঠে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,’আজ আমার ২০১০ সালের একুশে জুলাইয়ের কথা মনে পড়ছে। ওই বছরও একুশে জুলাইয়ে জনতার এমন স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দেখেছিলাম। তাঁর পরের বছরই এল বাংলায় সেই বহু প্রতীক্ষিত পরিবর্তন।’ শহিদের মঞ্চে আগামীর বার্তা অভিষেকের।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *