খবর লাইভ : তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকে পঞ্চায়েতের জয় নিয়ে জনতাকে ধন্যবাদ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তুললেন নয়া স্লোগান, ‘২৪-এ জিতছে কে? ‘ইন্ডিয়া’ আবার কে’ ২০২৪ সালের লোকসভা ভোটের আগে শেষ একুশের সভা থেকে বড় ডাক তৃণমূল সাংসদের। বাংলার ১০০ দিনের টাকা কেন্দ্রের থেকে নিয়ে আসতে গান্ধীজির জন্মজয়ন্তীতে দিল্লি চলো-এর […]
Tag: announced
এবার স্নাতক হতে সময় লাগবে ৪ বছর, ঘোষণা শিক্ষামন্ত্রীর!
খবর লাইভ : সমস্ত জল্পনার অবসান। এবার আর তিন বছর নয়, পড়ুয়াদের স্নাতক হতে চার বছর সময় দিতেই হবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নয়া নিয়ম চালু হচ্ছে রাজ্যে। জাতীয় শিক্ষানীতি কার্যকর করার ক্ষেত্রে রাজ্যের আপত্তি থাকলেও, রাজ্যের পড়ুয়ারা যাতে কোনও অংশে পিছিয়ে না পড়েন, সে কথা মাথায় রেখেই এই নিয়ম চালু করা হচ্ছে। বুধবার শিক্ষা […]
জামাইষষ্ঠীর দিন অর্ধদিবস ছুটি ঘোষণা নবান্নের
খবর লাইভ : গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যেও জামাইদের জন্য সুখবর।আগামী বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিন অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।সোমবার বিজ্ঞপ্তি জারি করে অর্ধদিবস ছুটির কথা ঘোষণা করল নবান্ন। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের প্রত্যেকটি শিক্ষামূলক প্রতিষ্ঠান, দফতর এই ছুটির আওতায় পড়বে। তবে জরুরি পরিষেবামূলক দফতরগুলি এই ছুটির আওতায় থাকছে না। ওইদিন দুপুর ২টোর পর জরুরি পরিষেবা ছাড়া […]
২০০০ টাকার নোট বদলাতে লাগবে না পরিচয়পত্র, ঘোষণা স্টেট ব্যাঙ্কের
খবর লাইভ : রিজার্ভ ব্যাঙ্ক শুক্রবারই ঘোষণা করেছে যে ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হবে। এরপরই কী ভাবে নোটবদল করা যাবে, তা নিয়ে বিভ্রান্তি ছড়াতে থাকে।এই পরিস্থিতিতে স্টেট ব্যাঙ্কের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল, কী ভাবে ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়া যাবে কিংবা বদলে নেওয়া যাবে। রবিবার স্টেট ব্যাঙ্কের তরফে […]
মাধ্যমিকের ফলপ্রকাশ ১৯ মে, টুইটে ঘোষণা শিক্ষামন্ত্রীর
খবর লাইভ : চলতি মাসের ১৯ মে, শুক্রবার সকাল ১০টায় মাধ্যমিকের ফল প্রকাশিত হবে।এ বছর পরীক্ষার আড়াই মাসের মাথায় ফলপ্রকাশ হচ্ছে মাধ্যমিকের। ৪ মার্চ শেষ হয় ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষা। বেলা ১২টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফলাফল। পরীক্ষার্থীর রোল নম্বর ও জন্মতারিখ দিলেই জানা যাবে ফল। বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইট করে এ কথা জানান। টুইটে […]
কুড়মিদের আন্দোলনের ঝাঁঝ, ৩০ঘণ্টা পরেও একাধিক ট্রেন বাতিল ঘোষণা দক্ষিণ-পূর্ব রেলের
খবর লাইভ : তফসিলি তালিকাভুক্ত করার দাবিতে লাগাতার রেল অবরোধ শুরু করলেন আদিবাসী সম্প্রদায়ের কুড়মি সমাজের সদস্যরা৷ এর ফলে বুধবার সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় ট্রেন চলাচল ব্যাহত৷ বাতিল একাধিক ট্রেন৷ রেল লাইনের পাশাপাশি জাতীয় সড়কও অবরোধ করা হয়েছে৷ আন্দোলনকারীদের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, আগামিকাল সকাল ৬টার মধ্যে যদি তাঁদের […]
৭ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে আয়করে ছাড়, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
খবর লাইভ : মধ্যবিত্ত শ্রেণির কাছে বাজেটের সব থেকে আকর্ষণীয় বিষয় হল আয়কর সংক্রান্ত কোনও ঘোষণা। ব্যক্তিগত আয়করে ছাড়!বছরে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে আয়করে ছাড়, ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কী বললেন অর্থমন্ত্রী বাজেট ঘোষণায়? আয়কর ছাড়ের সীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা করা হচ্ছে। পাশাপাশি, কেউ যদি বছরে […]
আইসিস প্রধানের মৃত্যুতে সিলমোহর,নতুন নেতার নাম ঘোষণা
খবর লাইভ : আইসিসের তরফ থেকে অবশেষে আবু ইব্রাহিম আল-কুরেশির মৃত্যুতে সিলমোহর দেওয়া হল। বৃহস্পতিবার নতুন নেতা বেছে নিল তারা।ইউক্রেনে যুদ্ধে শুরু হওয়ার বেশ কিছু দিন আগেই খবরের শিরোনামে উঠে আসেন আইসিস নেতা আবু ইব্রাহিম আল-কুরেশি ওরফে আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরেশি ওরফে আমির মহম্মদ সইদ আব্দ আল-রহমান আল-মাওলা! তাঁকে খতম করা হয়েছে বলে দাবি করে […]
বিধানসভায় ইলিশ নিয়ে নয়া উদ্যোগের ঘোষণা মুখ্যমন্ত্রীর
খবর লাইভ : ইলিশ প্রিয় বাঙালি। কিন্তু এই ইলিশ মাছের জন্য বাংলাদেশের উপর কিছুটা নির্ভর করতেই হয় এপার বাংলার মানুষদের। এবার রুপোলি শস্যর জন্য বাংলাদেশের উপর নির্ভরতা কমাতে উদ্যোগী রাজ্য সরকার। বৃহস্পতিবার, বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ রাজ্যেই ইলিশ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। ডায়মন্ড হারবারে ইলিশ নিয়ে গবেষণা কেন্দ্র তৈরি করা হয়েছে। সেখানে প্রতিনিয়ত […]









