Special News Special Reports State

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র!ধসে আটকে বহু মানুষ

0
(0)

খবর লাইভ : রাজধানী দিল্লির পর প্রবল বৃষ্টিতে এবার বিপর্যস্ত বাণিজ্যনগরী। গত ৩৬ ঘণ্টা ধরে মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের ফলে দুর্বিসহ পরিস্থিতি। বুধবার রাতে ভারী বর্ষণের ফলে মহারাষ্ট্রের কঙ্কণ এলাকার রায়গড় জেলার খালাপুর তহসিলের ইরশালওয়াড়ি গ্রামে ধস নামে। এর জেরে এখনও পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। গ্রামে আটকে রয়েছে বহু পরিবার। বহু ফসলেরও ক্ষতি হয়েছে।স্বভাবতই মাথায় হাত কৃষকদের।

জানা গিয়েছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৫০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ধস নামার ফলে গ্রামের প্রায় ৫০টি পরিবার আটকে রয়েছে। উদ্ধারকাজের জন্য তৎপর হয়ে উঠেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ২৫ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করে নিরেয়াপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ এশিয়া কাপের সূচি ঘোষিত, ভারত-পাক মুখোমুখি ২ সেপ্টেম্বর
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দুর্ঘটনাস্থলে যেতে পারেন বলে জানা গিয়েছে। দাদা ভুসে এবং উদয় সামন্তের মতো কয়েক জন মন্ত্রী ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। বিপর্যয় মোকাবিলা বাহিনীর দু’টি দলের পাশাপাশি ঘটনাস্থলে রয়েছে চারটি অ্যাম্বুল্যান্সও। ধসে আটকে থাকা গ্রামবাসীদের উদ্ধারকাজ চলেছে জোরকদমে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *