Special News Special Reports State

হাতির তান্ডবে লণ্ডভণ্ড ডুয়ার্সের লাটাগুড়ির একটি বেসরকারি রিসোর্ট

0
(0)

খবর লাইভ : হাতির তান্ডবে লণ্ডভণ্ড ডুয়ার্সের লাটাগুড়ির একটি বেসরকারি রিসোর্ট। রিসর্টের বেশ কিছু গাছ নষ্ট করেছে হাতিটি। পাশাপাশি রিসর্টে থাকা একটি গাড়িকে পুরোপুরি উল্টে দিয়েছে হাতিটি। রবিবার রাতের এই ঘটনায় সকলেই স্তম্ভিত। হাতির রিসোর্টে আসা নতুন ঘটনা নয়। সেখানে এসে খাবার খেয়ে যাওয়, গাছ খাওয়া, অন্যান্য গাছ গাছালি নষ্ট করা এই ঘটনা গুলি স্বাভাবিক। কিন্তু এই প্রথমবার দাড়িয়ে থাকে কোনো গাড়িকে আক্রমণ করল হাতি। যা দেখে সবাই হতবাক, বছরের এই সময়টাতে কাঁঠাল খেতে জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে হাতির দল।পাকা কাঁঠালের গন্ধে লোকালয়ে এসে কাঁঠাল খেয়ে ফের আবার জঙ্গলে চলে যায়। এটাই স্বাভাবিক দৃশ্য ছিলো।

আরও পড়ুনঃ ন্যাড়া মাথায় সংস্কৃত ভাষায় ট্যাটু! ‘কোড’ মেসেজ ‘জওয়ান’ শাহরুখের

কিন্তু রবিবারের ঘটনা একটু অন্যরকম লাগল সবার চোখে। এদিন রাতে ওই রিসর্টে ঢোকে হাতিটি। প্রথমে বেশ কিছু গাছ নষ্ট করে। পরে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেড়ে সেগুলিকে সাবার করে। তারপরই হঠাৎ রিসর্টে থাকা গাড়িটির দিকে তেড়ে যায় এবং গাড়িটিকে শুড় দিয়ে ধাক্কা মেরে উলটে দেয়। এর আগে এমন ঘটনা লাটাগুড়ির লোক চাক্ষুষ করেন নি বলে জানান, লাটাগুড়ি রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন এর সম্পাদক দিব্যেন্দু দেব। তিনি আরো জানান, রবিবার রাতে ওই রিসোর্ট থেকে তান্ডব করে বেড়িয়ে আশেপাশের বিভিন্ন বাড়িতে হানা দেয় হাতিটি। ওই বাড়ি গুলি থেকে কাঁঠাল খেয়ে ফের জঙ্গলে চলে যায় হাতিটি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *