খবর লাইভ : বছরের শুরু থেকেই বলিউডের শিরোনামে একটাই নাম- শাহরুখ খান। ‘পাঠান’ সিনেমার ১০০০ কোটির সাফল্যে উচ্ছ্বসিত মায়ানগরী এবং কিং অনুরাগীরা। সকলেই অপেক্ষা করছেন পুজোর আগে ‘ জওয়ান’ অবতারে বলিউড বাদশার আগমনের। সেপ্টেম্বরেই সিলভার স্ক্রিনে নয়ালুকে আসছেন এসআরকে। ‘জওয়ান’-এর লুক প্রকাশ্যে আসতেই তা কার্যত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রিভিঊ ট্রেলারের অন্যতম আকর্ষণ শাহরুখের ন্যাড়া মাথা। আর সেখানেই উঁকি দিয়েছে ট্যাটু। সত্যি কি রহস্য বাড়াচ্ছেন অভিনেতা?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘জওয়ান’ লুকে শাহরুখের সাইড ফেস থেকে তোলা একটি ছবি। সংস্কৃত ভাষায় লেখা ‘মা জগৎ জননী’। কিন্তু কেন এমন ঘটনা? ট্রেলারের প্রথম ঝলকে ন্যাড়া মাথায় শাহরুখ খানের মেট্রোর মধ্যে ‘বেকরার করকে হামে’ গানের নাচের দৃশ্য নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়েছে । কিন্ত সেখানে এমন কোনও ট্যাটু চোখে পড়েনি। তাহলে কি পুরোটাই বানানো? রহস্যময় এই ট্যাটুর আসল সত্য কী, তা জানতে দর্শককের অন্তত অপেক্ষা করতে হবে পরের ঝলকের জন্য। তবে কৌতূহল বাড়ছে ফ্যানেদের।




