games Special News Special Reports

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে কী বললেন অশ্বিন?

0
(0)

খবর লাইভ : বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে জায়গা হয়নি রবীচন্দ্রন অশ্বিনের। অশ্বিনকে বাদ দেওয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। অস্ট্রেলিয়ার কাছে সেই টুর্নামেন্টে হারে ভারতীয় দল। সমালোচনা যেন আরও তীব্র হয়। সেই সময় চুপ থেকেছেন অশ্বিন। তবে WTC ফাইনালে জায়গা না হলেও, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে জায়গা হয়েছে। আর দলে ফিরেই দুরন্ত পারফরম্যান্স। একাই নিলেন পাঁচ উইকেট। এর পাশাপাশি কেরিয়ারে ৩৩ বার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের বেশি নিলেন অশ্বিন।
আর এরকম ভাবে ফিরে এসেই বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন তিনি।

এই নিয়ে অশ্বিন বলেন,” বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে বসে থাকা যে কোনও ক্রিকেটারের কাছেই কষ্টের। কিন্তু বাদ পড়ে যদি সাজঘরে ঝগড়াঝাটি করি, তা হলে আমার সঙ্গে বাকিদের পার্থক্য কোথায় থাকল। ফাইনালে খেলার জন্যে প্রস্তুত ছিলাম। শারীরিক এবং মানসিক ভাবে তৈরি ছিলাম। পরিকল্পনাও ছকে রেখে ছিলাম। তবে এটাও মনে হয়েছিল আমি না-ও খেলতে পারি।”

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের ৫ উইকেট নিয়ে অশ্বিন বলেন,” আমার মনে হয়েছে এটি একটি দুর্দান্ত পারফরম্যান্স। বর্তমানে বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি, যেখানে গোটা বিশ্বজুড়ে এত বেশি ক্রিকেট চলছে। আমার খারাপ লেগেছিল যে আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিততে পারিনি।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *