কোভিড বিধি মেনে সকলকে ‘গণতন্ত্রের উত্সবকে সফল করা’র আর্জি প্রধানমন্ত্রীর

খবর লাইভ : আজ, মঙ্গলবার বিহারে শুরু হয়েছে দ্বিতীয় দফার নির্বাচন। কোভিড নিয়ম মেনে সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। মানুষকে ভোটদানের আহ্বান জানিয়ে এদিন সকালেই ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কোভিড বিধি মেনে সকলকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে ট্যুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আজ বিহারে দ্বিতীয় দফার নির্বাচন। সব ভোটারকে অধিক সংখ্য়ায় ভোটদান করে এই গণতন্ত্রের উত্সবকে সফল করার আর্জি জানাচ্ছি। সমাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি মনে রাখবে এবং মাস্ক পরবেন।’
বিহারে বিধানসভা নির্বাচন ছাড়াও এদিন উত্তরপ্রদেশ, গুজরাত, ছত্তিসগঢ়, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্নাটক, নাগাল্যান্ড, ওডিশা ও তেলেঙ্গানায় উপ-নির্বাচন রয়েছে। সেই সমস্ত নির্বাচনেও মানুষকে অংশগ্রহণ করার আবেদন জানিয়ে ‘গণতন্ত্রের উত্সবকে শক্তিশালী করে তোলা’র বার্তা দিয়ে আরও একটি ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, তিন দফার বিহার বিধানসভা নির্বাচনে আজ দ্বিতীয় দফায় রাজ্যের সতেরোটি জেলার ৯৪ আসনে ভোটগ্রহণ চলছে। মোট ভোটারের সংখ্যা ২.৮৫ কোটি। এই দফায় লড়াইয়ে ভাগ্য নির্ধারণ হবে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের। এছাড়াও এই দফায় লড়াইয়ের ময়দানে রয়েছেন তেজস্বীর বড়ভাই তেজপ্রতাপ, তাঁর স্ত্রী ঐষর্য রাইয়েরও। আবার বাঁকিপুরে একাধিক বারের বিধায়ক নিতিন নবীনের সঙ্গে লড়াই চলছে অভিনেতা শত্রঘ্ন সিনহার ছেলে লব সিনহার। ফলে তাঁদের মধ্যেও হাড্ডিমধ্যেও লড়াই চলছে।



