Special News Special Reports State

বাংলা থেকে এই প্রথম বিজেপির হয়ে রাজ্যসভায় যাচ্ছেন অনন্ত মহারাজ

0
(0)

খবর লাইভ : বাংলা থেকে এই প্রথম বিজেপির হয়ে রাজ্যসভায় যাচ্ছেন অনন্ত মহারাজ। রাজনৈতিক বিশ্লেষকের দাবি, অনন্তকে রাজ্যসভায় প্রার্থী করে ‘মাস্টারস্ট্রোক’ দিয়েছে বিজেপি। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিতে বিধানসভায় আসেন অনন্ত। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে মুখ খুলেছেন তিনি।

অনন্ত বলেন, ‘আজই মনোনয়ন জমা দিয়েছি। রাজ্যসভার প্রার্থী হয়ে খুবই ভালো লাগছে। আমার পক্ষে এটা খুবই গৌরবের বিষয়। এটা অনেক বড় দায়িত্ব, সেটা পালন করতে হবে। য়ে কাজ আমার জন্য গ্রহণযোগ্য এবং যে দায়িত্ব দেওয়া হবে আমি সেই কাজই করব। রাজবংশীদের প্রতিনিধি হিসেবে অবশ্যই তাঁদের জন্য কাজ করতে হবে। সেই কারণেই তো আমাকে পাঠানো হচ্ছে। প্রথম বিজেপির হয়ে যাচ্ছি।
অনন্ত মহারাজের মুখে একাধিকবার গ্রেটার কোচবিহারের দাবি শোনা গিয়েছে। ‘গ্রেটার কোচবিহারের দাবি রাজ্যসভায় তুলবেন?’ সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি বলেন, ‘আগে রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হই, তারপর এই বিষয়টি দেখা যাবে। তখন এই বিষয় নিয়ে মুখ খুলব।’

রাজ্যসভায় অনন্তকে প্রার্থী ঘোষণা করার পর ‘বাংলা ভাগের চক্রান্ত’ বলে আক্রমণ শানিয়েছে তৃণমূলের। শাসকদলের দাবি, বঙ্গভাগকে উস্কানি দিতেই অনন্তকে প্রার্থী করা হয়েছে। তৃণমূলের এই অভিযোগ প্রসঙ্গে বিজেপির রাজ্যসভার প্রার্থী বলেন, ‘বঙ্গভাগ হবে না এক থাকবে, সেটা দেশের সংবিধান বলবে। এখন এর বেশি আর কিছু বলব না। সদস্য নির্বাচিত হওয়ার পর বাকিটা বলব। উত্তরবঙ্গ বঞ্চনার শিকার কি না, সেটাও সময় এলে বলব।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *