Special News Special Reports State

ভোটগণনার সকালেও অশান্তি বীরভূম থেকে মুর্শিদাবাদ সর্বত্র

0
(0)

খবর লাইভ  : ভোটগণনার সকালেও অশান্তির ঘটনা ঘটল। মঙ্গলবার সকালে বীরভূমের নানুরে গণনাকেন্দ্রে যেতে সিপিএম কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ। প্রতিবাদে কীর্ণাহার বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ সিপিএম কর্মীদের। যদিও অভিযোগ অস্বীকার শাসকদলের।

উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। ফকির চাঁদ কলেজে সিপিএমের এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বোমাবাজি করা হচ্ছে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ সিপিএমের।

পশ্চিম মেদিনীপুরের কেশপুরে গণনাকেন্দ্রে যেতে বিরোধী প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। প্রতিবাদে মেদিনীপুরে জেলাশাসকের দফতরে ধর্না কর্মসূচি বিজেপির।

আরও পড়ুন: নাড্ডার নির্দেশে বাংলায় আসছে ফ্যাক্ট ফাইনডিং টিম

ভোটের দিন উত্তেজনা ছড়িয়েছিল মুর্শিদাবাদে। গণনার দিনও উত্তেজনা ছড়াল এই জেলায়। তৃণমূল প্রার্থী এবং তাঁর স্বামীকে মারধরের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। তাঁদের গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। হরিহরপাড়া থানার বিহারিয়া অঞ্চলের গোবিন্দপুর এলাকার ঘটনা।

গণনাকেন্দ্রের সামনে থেকে দুই সিপিএম প্রার্থীকে অপহরণ করার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার আমডাঙায়। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। এক সিপিএম প্রার্থীর নাম বিশ্বজিৎ সামন্ত। তিনি সন্তোষপুর ১৩৯ নম্বর বুথের প্রার্থী। অন্য সিপিএম প্রার্থীর নাম মহম্মদ কুতুবউদ্দিন। তিনি চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের ৫৭ নম্বর বুথের প্রার্থী।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *