Special News Special Reports State

‘যত মত তত পথ’ নিয়ে বিদ্রুপ, অমোঘ লীলা প্রভুজিকে নিষিদ্ধ ইসকনের

0
(0)

খবর লাইভ  : ‘যত মত তত পথ’-এর অপব্যাখ্যা দেওয়া ইসকনের ব্রহ্মচারী এইচজি অমোঘ লীলা প্রভুজিকে নিষিদ্ধ করা হল। প্রায়শ্চিত্ত করতে একমাসের জন্যে পাঠানো হল মথুরায়, এমনটাই জানিয়েছে ইসকন। সংস্থার তরফে রাধারমণ দাস বলেছেন, “নিজের কৃতকর্মের জন্যে নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন অমোঘ লীলা স্বামী। এই এক মাস তাঁকে যাবতীয় প্রবচন দেওয়ার কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে। নিষেধাজ্ঞার মেয়াদ বাড়বে না প্রত্যাহার করা হবে, শুদ্ধিকরণ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

উল্লেখ্য, কয়েকদিন আগে এই অমোঘ লীলা ব্রহ্মচারীর একটি ভিডিও প্রকাশ্যে আসে। যাতে তাঁকে স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ পরমহংস দেবের একাধিক বক্তব্যের সরাসরি বিরোধিতা করতে দেখা যায়, বিদ্রুপ করতে দেখা যায়। নবীন ব্রহ্মচারীর বক্তব্যে আহত হন বহু ভক্ত, ব্রহ্মচারী, গেরুয়াধারীও। সোশ্যাল মিডিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।

ইসকনের পক্ষে রাধারমণ দাস জানান, ওই ব্রহ্মচারী যা বলেছেন সেটা একান্তই তাঁর নিজস্ব বক্তব্য। ইসকনের কোনও সমর্থন নেই। উলটে এই ধরনের বক্তব্য পেশ করার জন্যে অমোঘ লীলা ব্রহ্মচারীকে নিষিদ্ধ করা হয়েছে। প্রায়শ্চিত্ত করতে পাঠানো হচ্ছে ব্রজ ধামে।

জানা গিয়েছে, ৪৩ বছর বয়সি এইচজি অমোঘ লীলা ইসকনের নিউদিল্লির দ্বারকা শাখার ভাইস প্রেসিডেন্ট। পূর্বাশ্রমের নাম আসিস আরোরা। ১ জুলাই লখনউতে জন্ম। বাবা র’এর আধিকারিক ছিলেন। বাবার বদলির চাকরির সুবাদে মিজোরাম, গ্যাংটক, দার্জিলিংয়ে স্কুলজীবন কেটেছে। পাঞ্জাবি এই তরুণ দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক করে একটি মার্কিন বহুজাতিক সংস্থায় যোগ দেন। দুই বোনের বিয়ে হওয়ার পর ২৯ বছর বয়সে ইসকনে যোগ দেন।

ভাল কথা বলার সুবাদে প্রবচনকারী হিসাবে দ্রুত গুরুত্ব বাড়ে এই সন্ন্যাসীর। কিন্তু দৃষ্টি আকর্ষণের জন্যে মাঝেমধ্যেই তিনি অন্য ধর্মগুরুদের নিয়ে বিরূপ মন্তব্য করেন বলে অভিযোগ। কখনও স্বামী বিবেকানন্দের ‘গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভাল’- বক্তব্যের অপব্যাখ্যা করেছেন, কখনও আবার ঠাকুর রামকৃষ্ণের ‘যত মত তত পথ’ বক্তব্য নিয়ে বিদ্রুপ করে ওই বক্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।শেষ পর্যন্ত অমোঘ লীলার রাশ কিছুদিনের জন্যে টানতে বাধ্য হল ইসকন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *