Special News Special Reports State

বোমার আঘাতে জখম সিপিএম কর্মীর মৃত্যু, কাঠগড়ায় তৃণমূল

0
(0)

খবর লাইভ : শনিবার নির্বাচনের দিন দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে জখম হন স্থানীয় সিপিএম প্রার্থীর শ্বশুর শুকুর আলি শেখ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেখানে দু’দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার মৃত্যু হল তাঁর। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করে মৃত ব্যক্তির পরিবারে। যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল।

জানা গিয়েছে, গত ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন কৃষ্ণনগরের কোতোয়ালি থানার ভালুকা আনন্দবোসের ২৩২ নম্বর বুথ থেকে ভোট দিয়ে ফিরছিলেন শুকুর আলি শেখ। সে সময় বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে বলে অভিযোগ। আরও অভিযোগ, বোমার আঘাতে তিনি লুটিয়ে পড়লে বাঁশ, রড এবং লাঠি দিয়ে শুকুরকে বেধড়ক মারধর করা হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজিও করে বলেও অভিযোগ। সেই বোমার আঘাতে শুকুর-সহ বেশ কয়েকজন আহত হন। তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে শুকুরের পরিবার। আনন্দবাস এলাকার ২৩২ নম্বর বুথের সিপিএম প্রার্থী শুকুরের পুত্রবধূ সৌমিতা বিবি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *