Special News Special Reports State

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, সরে দাঁড়ালেন দুই বিচারপতি

0
(0)

খবর লাইভ :সুপ্রিম কোর্টে পিছলো ডিএ মামলার শুনানি। শুধু পিছিয়ে গেল তাই নয়, এই মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন দুই বাঙালি বিচারপতি হৃষিকেশ রায় এবং দীপঙ্কর দত্ত।

গত ৫ ডিসেম্বর ডিএ নিয়ে শুনানি হয়েছিল বিচারপতি মাহেশ্বরী ও বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চে। সেই শুনানিতে আদালত একটি অন্তবর্তী নির্দেশ দেয়। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, ১৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। বিচারপতি মাহেশ্বরী না থাকায় তাঁর পরিবর্তে এদিনের বেঞ্চে ছিলেন বিচারপতি হৃষিকেশ রায় ও সুপ্রিম কোর্টে নবনিযুক্ত বিচারপতি দীপঙ্কর দত্ত। এদিন বিচারপতি হৃষিকেশ রায় শুনানির শুরুতে জানান, তাঁরা মামলা থেকে সরে যাচ্ছেন। নতুন বেঞ্চ তৈরি হবে। এরপর জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে মামলার শুনানি হবে।
প্রসঙ্গত, বিচারপতি দীপঙ্কর দত্ত এর আগে কলকাতা হাইকোর্ট ও বম্বে হাইকোর্টে বিচারপতি ছিলেন। তারও আগে বাম জমানায় স্ট্যান্ডিং কাউন্সিল ছিলেন তিনি। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের ধারণা, যে বিচারপতি দীপঙ্কর দত্ত তাঁদের পক্ষেই রায় দেবেন। এদিন আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, ‘আমরা জানিও না কেউ এরকম বলেছেন। কেউ যদি এরকম বলে থাকেন সেটা খুবই বোকামি হয়েছে। তবে মহামান্য আদালত যা চাইছে তাই হোক।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *