খবর লাইভ : কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন৷ সেক্ষেত্রে, রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের তরফে আলাদা আলাদা করে মামলা করা হবে বলে জানা গিয়েছে৷ গত বৃহস্পতিবারই রাজ্যের নির্বাচন কমিশনকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ তার প্রায় ২৪ ঘণ্টা পরে রাজ্য নির্বাচন […]
Day: June 16, 2023
মনোনয়ন পর্বে মৃত্যুর কোনও খবর নেই কমিশনের কাছে? বোমা উদ্ধার হয়েছে মাত্র ৬১ টি!
খবর লাইভ : শুক্রবার রাতে রাজ্য নির্বাচন কমিশনের সচিব নীলাঞ্জন শাণ্ডিল্য গত কয়েকদিনের মনোনয়ন পর্ব সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছেন। কী আছে সেই রিপোর্টে? তিনি বলেন, ‘‘পঞ্চায়েত ভোট সংক্রান্ত অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যু হয়েছে বলে খবর নেই তাদের কাছে। পুলিশ এমন কোনও রিপোর্ট শুক্রবার পর্যন্ত কমিশনকে দেয়নি। তবে রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোট সংক্রান্ত ৩৯টি […]
অনুপ্রবেশের বড়সড় ছক ভেস্তে দিল নিরাপত্তাবাহিনী, কুপওয়ারায় নিকেশ ৫ জঙ্গি
খবর লাইভ : সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশের বড়সড় ছক ভেঙে দিল নিরাপত্তাবাহিনী। জঙ্গিদের একটি দল অনুপ্রবেশের চেষ্টা করলে, জবাব দেয় জওয়ানরা। বাহিনীর গুলিতে ৫ জঙ্গি নিকেশ হয়েছে। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর। উপত্যকা পুলিশ সূত্রে জানা গেছে, কুপওয়ারা জেলার জুমাগুন্ডে ভারত-পাক সীমান্ত এলাকায় জঙ্গিদের একটি দল অনুপ্রবেশের চেষ্টা করছে বলে বাহিনীর […]
ক্ষমতার হাতবদল, কর্ণাটকে পাঠ্যসূচি থেকে বাদ সাভারকর, হেডগেওয়ার !
খবর লাইভ : কর্ণাটকে কংগ্রেস সরকার এ বার স্কুলের পাঠ্যসূচি থেকে বিনায়ক দামোদর সাভারকর এবং আরএসএসের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারের জীবনী বাদ দিতে উদ্যোগী হয়েছে। পরিবর্তে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে সমাজকর্মী সাবিত্রীবাই ফুলের জীবনী, বিআর অম্বেডকরের কবিতা এবং ব্রিটিশের জেলে বন্দি জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরাকে লেখা চিঠি। আরও পড়ুনঃ শুধু মুখের কথায় কাজ […]
মুখ্যমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে,বাইরে বলার নয়: ভাঙড়ে দাঁড়িয়ে রাজ্যপাল
খবর লাইভ : ভাঙড়ের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি তাঁর কথা হয়েছে? ভাঙড়ে সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের জবাবে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, ‘‘মুখ্যমন্ত্রী আমার সাংবিধানিক সহকর্মী। আমাদের মধ্যে যা কথা, তা বাইরে বলার নয়।’’ ভাঙড় কলেজে শুক্রবার জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলেজের বাইরে ছিলেন আইএসএফ কর্মীরা। […]
সংঘর্ষ, বোমাবাজি, গুলিতে মৃত্যুর পর মমতা বললেন, পঞ্চায়েত ভোটে এত শান্তিপূর্ণ মনোনয়ন এর আগে হয়নি!
খবর লাইভ : শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির শেষ দিন ছিল। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে নামখানার ইন্দিরা ময়দানে অভিষেকের সভায় বক্তব্য রাখেন মমতা। সেই সভা থেকে বিজেপি, কংগ্রেস, সিপিএমকে একই বন্ধনীতে রেখে আক্রমণ শানিয়েছেন তিনি। তাঁর আক্রমণের নিশানা থেকে বাদ পড়েনি আইএসএফ-ও। তবে সরাসরি নওশাদ সিদ্দিকি কিংবা তাঁর দলের নাম করেননি তিনি। তিনি বলেন, […]
অশান্ত ভাঙড় নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের, মঙ্গলে শুনানি
খবর লাইভ : পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে বিক্ষিপ্ত অশান্তি। বেশ কয়েকজনের প্রাণহানির খবর মিলেছে। এই পরিস্থিতি নিয়ে এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট । বৃহস্পতিবারের পরে শুক্রবারও এই ঘটনা নিয়ে বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করা হয়। শুনানিতে বিচারপতি মান্থা বলেন, সন্ত্রাস নিয়ে অবশ্যই হাইকোর্ট হস্তক্ষেপ করবে। সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তার বিষয়ে […]
শুধু মুখের কথায় কাজ হবে না, জাস্ট ওয়াচ অ্যান্ড ওয়েট : ভাঙড়ে রাজ্যপাল
খবর লাইভ : পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বে অশান্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। শুক্রবার ভাঙড় পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।বিজয়গঞ্জ বাজারে গিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। এর আগে, বৃহস্পতিবার রাতে মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় একটি বিবৃতি প্রকাশ করেন রাজ্যপাল। রাজ্যের সাম্প্রতিক অশান্তি প্রসঙ্গে রাজ্যপাল লিখেছেন, ‘‘শয়তানের খেলা শেষ হওয়া উচিত। বন্ধ […]
আজও থমথমে ভাঙড়, উদ্ধার ৭ ব্যাগ তাজা বোমা
খবর লাইভ : আজও থমথমে ভাঙড়। পোড়া গাড়ি থেকে এখনও বেরোচ্ছে বারুদের গন্ধ। বোমার আঘাতের চিহ্ণ এখনও স্পষ্ট।ঘটনাস্থল পরিদর্শন করতে আজই ভাঙড়ে পৌঁছেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর তার আগেই ভাঙড় থানার ঢিল ছোঁড়া দূর থেকে উদ্ধার হল ৭ ব্যাগভর্তি বোমা। আসন্ন পঞ্চায়েত ভোটের মনোনয়নকে কেন্দ্র করে রীতিমত উত্তেজনা ছড়ায় একাধিক এলাকায়।চলেছে গুলি, বোমাও। […]
মণিপুর জ্বলছে, কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দিল জনতা
খবর লাইভ : কুকি-মেইতেই সংঘর্ষে অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। এরইমধ্যে আজ, শুক্রবার ভোরে, ইম্ফলে কেন্দ্রীয় মন্ত্রী আরকে রঞ্জন সিং-এর বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। তবে ঘটনার সময়ে মন্ত্রী বাড়ির ভিতরে ছিলেন না বলে জানা গেছে।তাই তিনি সুরক্ষিত আছেন বলেই অনুমান।তবে এর জেরে আন্দোলনের রোষ গিয়ে পড়েছে বিজেপি মন্ত্রীদের ওপর।যার জেরে চাপ বাড়ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর […]










