Special News Special Reports State

শুধু মুখের কথায় কাজ হবে না, জাস্ট ওয়াচ অ্যান্ড ওয়েট : ভাঙড়ে রাজ্যপাল

0
(0)
খবর লাইভ :  পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বে অশান্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। শুক্রবার ভাঙড় পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।বিজয়গঞ্জ বাজারে গিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। এর আগে, বৃহস্পতিবার রাতে মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় একটি বিবৃতি প্রকাশ করেন রাজ্যপাল। রাজ্যের সাম্প্রতিক অশান্তি প্রসঙ্গে রাজ্যপাল লিখেছেন, ‘‘শয়তানের খেলা শেষ হওয়া উচিত। বন্ধ হবে। পশ্চিমবঙ্গে শেষের শুরু হবে।’’
বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। শেষবেলাতেও রক্ত ঝরেছে রাজ্যে, প্রাণও গিয়েছে। বিরোধীদের দাবি এমনটাই। গত মঙ্গলবার থেকেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় অশান্ত। ইটবৃষ্টি, বোমাবাজি, গুলি— বিরোধীদের অভিযোগে উঠে এসেছে সবই।
বৃহস্পতিবার ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে ৩ জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতদের মধ্যে ২ জন তৃণমূল কর্মী এবং এক জন আইএসএফ কর্মী। উত্তর দিনাজপুরের চোপড়াতেও এক জনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর অভিযোগ উঠেছে। তার আগে, মুর্শিদাবাদের খড়গ্রামে এক কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে। মনোনয়ন-পর্বে একের পর এক অশান্তির ঘটনায় রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালকে কটাক্ষ করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *