খবর লাইভ : কর্ণাটকে কংগ্রেস সরকার এ বার স্কুলের পাঠ্যসূচি থেকে বিনায়ক দামোদর সাভারকর এবং আরএসএসের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারের জীবনী বাদ দিতে উদ্যোগী হয়েছে। পরিবর্তে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে সমাজকর্মী সাবিত্রীবাই ফুলের জীবনী, বিআর অম্বেডকরের কবিতা এবং ব্রিটিশের জেলে বন্দি জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরাকে লেখা চিঠি।
আরও পড়ুনঃ শুধু মুখের কথায় কাজ হবে না, জাস্ট ওয়াচ অ্যান্ড ওয়েট : ভাঙড়ে রাজ্যপাল
মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বে বৃহস্পতিবার কর্নাটক মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার কর্নাটক সরকার বিজেপি জমানার ধর্মান্তরণ বিরোধী বিল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।কর্নাটকের বিধানসভা ভোটে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারেও শিক্ষানীতি বদলের কথা ছিল। ছিল নরেন্দ্র মোদী সরকারের চালু করা জাতীয় শিক্ষানীতি (এনইপি) বদলানোর প্রতিশ্রুতিও। কংগ্রেসের ইস্তাহার কমিটির সহ-সভাপতি মধু বঙ্গরাপ্পা বর্তমানে সে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, ‘‘পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে পাঠ্যবইয়ে সংশোধন করা হবে।’’




