Special News Special Reports State

মুখ্যমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে,বাইরে বলার নয়: ভাঙড়ে দাঁড়িয়ে রাজ্যপাল

0
(0)

খবর লাইভ : ভাঙড়ের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি তাঁর কথা হয়েছে? ভাঙড়ে সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের জবাবে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, ‘‘মুখ্যমন্ত্রী আমার সাংবিধানিক সহকর্মী। আমাদের মধ্যে যা কথা, তা বাইরে বলার নয়।’’

ভাঙড় কলেজে শুক্রবার জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলেজের বাইরে ছিলেন আইএসএফ কর্মীরা।

আরও পড়ুনঃ অশান্ত ভাঙড় নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের, মঙ্গলে শুনানি
শেষ পর্যন্ত তাদের দাবি মেনে ভাঙড় কলেজে আইএসএফ কর্মীদের সঙ্গে কথা রাজ্যপালের। মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আইএসএফ কর্মীরা। রাজ্যপালকে অভিযোগ জানাতে কলেজের বাইরে জমায়েত করেছিলেন তাঁরা। খবর পাওয়ার পরই আইএসএফের দুই কর্মীকে বৈঠকে ডাকেন রাজ্যপাল। তাঁদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। ওই কর্মীরা বলেন, ‘‘সমস্ত অভিযোগ জানিয়েছি রাজ্যপালকে। তিনি সব শুনেছেন।’’

রাজ্যপাল বলেন, ‘‘কয়েকটি এলাকায় দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। তথ্য সংগ্রহ করেছি। যা দেখেছি, যা শুনেছি, তা খতিয়ে দেখব। বোমাবাজির ঘটনা ঘটেছে। শান্তিপূর্ণ ভাবে ভোট দেওয়ার অধিকার রয়েছে বাংলার মানুষের। গণতন্ত্রের স্বার্থে শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে। সাংবিধানিক ভাবে হিংসাকে নির্মূল করতে হবে। হিংসা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *