খবর লাইভ : ঘোষণা হল পঞ্চায়েত নির্বাচনের দিন। আগামী ৮ জুলাই হবে ভোটগ্রহণ। ঘোষণা করলেন নয়া নির্বাচন কমিশনার রাজীব সিনহা। কমিশনের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকেই নির্বাচনী বিধি কার্যকর হচ্ছে। আগামিকাল, শুক্রবার থেকেই মনোনয়ন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। ১৫ জুন পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হবে। আর মনোনয়ন তুলে নেওয়ার শেষ তারিখ হল ২০ জুন। […]
Day: June 8, 2023
টানা সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর ছাড়লেন অভিষেক-পত্নী রুজিরা
খবর লাইভ : চার ঘণ্টা পর সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল ইডি। এদিন টানা চার ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ শেষে বিকেল সাড়ে চারটা নাগাদ রুজিরা বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্স থেকে বের হন। ইডি সূত্রে খবর, তাঁর দুবাই যাত্রা নিয়েও একাধিক প্রশ্ন […]
বন সহায়ক পদে রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাইকোর্টের
খবর লাইভ : বন সহায়ক পদে রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। নতুন নিয়োগ প্রক্রিয়া এখনই শুরু করতে পারবে না রাজ্য। পাশাপাশি, দু’হাজার অস্থায়ী কর্মীর প্যানেল বাতিলের যে নির্দেশ সিঙ্গল বেঞ্চ দিয়েছিল, আপাতত তার উপরেও স্থগিতাদেশ থাকবে বলে জানিয়েছে উচ্চ আদালত।বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি ভিএম ভেলুমণি এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বন […]
কেন বার্সা ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ মেসির? মুখ খুললেন লিও
খবর লাইভ : সব জল্পনার অবসান ঘটিয়ে আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওয়নেল মেসি। চলতি বছরই মেসির পিএসজি ছাড়ার সম্ভাবনা জোরালো ছিল। সেই মতে মেসিকে পেতে ঝাঁপিয়ে ছিল তাঁর পুরোনো ক্লাব এফসি বার্সেলোনা এবং সৌদি আরবের ক্লাব আল হিলাল। রেকর্ড অর্থে মেসিকে প্রস্তাব দেয় সৌদির ক্লাব। তবে শেষ দুদিনে মেসির বার্সার ফেরার জল্পনা বাড়ে। […]
গরুপাচার মামলায় এবার অনুব্রত কন্যা সুকন্যা ঘনিষ্ঠ বিদ্যুৎবরণের বাড়িতে সিবিআই
খবর লাইভ : গরুপাচার মামলায় সুকন্যা ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে সিবিআই। পরিচারকের কাজ করেও এত সম্পত্তি কোথা থেকে এল তাঁর কাছে, সেবিষয়ে প্রশ্ন করা হয় তাঁকে বলে সূত্রের দাবি। গরু পাচার মামলায় মঙ্গলবার থেকে তৎপরতা বাড়িয়েছে সিবিআই। বুধবার সকালে বিদ্যুৎবরণ গায়েনকে প্রায় ১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তিন তদন্তকারী। বেলা সাড়ে ১১টা নাগাদ বোলপুরে বিদ্যুৎ গায়েনের […]
কালিয়াগঞ্জকাণ্ডে সিটকে অসহযোগিতা রাজ্য পুলিশের, অসন্তুষ্ট বিচারপতি মান্থা
খবর লাইভ : কালিয়াগঞ্জে নাবালিকা মৃত্যুর তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।এই মামলার তদন্তও চলছে তাঁর এজলাসে। কিন্তু সিটকে রাজ্য পুলিশ সহযোগিতা করছে না বলে অভিযোগ করা হয়েছে বিচারপতির এজলাসে। বৃহস্পতিবার শুনানি চলাকালীন বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, এই অভিযোগ সত্য হলে প্রয়োজনে সিবিআইকে তদন্তভার দিতে হবে। উল্লেখ্য, কালিয়াগঞ্জের ঘটনায় এর […]
ওএমআর শিট কারচুপিকাণ্ডে ২৮ জুনের মধ্যে রাজ্যকে রিপোর্ট দেওয়ার নির্দেশ বিচারপতি বসুর
খবর লাইভ : ওএমআর কারচুপিকাণ্ডে এবার রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বৃহস্পতিবার এই রিপোর্ট তলব করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আগামী ২৮ জুন মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে।এদিন গোলাম নবি আজাদের করা মামলার শুনানি চলাকালীন বিচারপতি জানতে চান, ৯০৭ টি ওএমআর কারচুপি কীভাবে হয়েছিল? এই ওএমআর প্রকাশ করা যায়নি কেন? কবে […]
সিজিওতে হাজির অভিষেকের স্ত্রী রুজিরা, জেরা করবে দিল্লি থেকে আসা ইডি আধিকারিকরা
খবর লাইভ : সোমবার বিমানবন্দরে অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরাকে নোটিশ ধরিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।কয়লা পাচার মামলায় বৃহস্পতিবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল সিজিও কমপ্লেক্সে। সকাল ১১টায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের ঘন্টাখানেক পর, সাড়ে ১২টায় সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সময়ের আগেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় […]
নন্দীগ্রামেই সভা করার অনুমতি পাচ্ছেন না শুভেন্দু, কলকাতা হাইকোর্টে মামলা
খবর লাইভ : নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েই রাজ্যের বিধায়ক হয়েছেন তিনি৷ অথচ, সেই নন্দীগ্রামেই সভা করার অনুমতি পাচ্ছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই অভিযোগ নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু। বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়। বিরোধী দলনেতাকে মমলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি৷ নন্দীগ্রামের কার্যালয়ের সামনে থেকে […]
মুম্বইয়ে লিভ ইন পার্টনারের দেহ টুকরো টুকরো করে প্রেসার কুকারে সেদ্ধ!
খবর লাইভ : মাঝে ব্যবধান মাত্র এক বছরের। গত বছর মে মাসে দিল্লিতে নৃশংস ভাবে খুন হয়েছিলেন শ্রদ্ধা ওয়াকার নামের এক তরুণী। শ্রদ্ধাকে খুন করেই আততায়ী ক্ষান্ত থাকেনি। নর পিশাচের মতো তাঁর দেহ টুকরো টুকরো করে তা ফ্রিজে ভরে রেখেছিল লিভ ইন পার্টনার আফতাব পুনাওয়ালা। খুনের ভয়াবহতা, নৃসংশতায় আঁতকে উঠেছিল গোটা দেশ। ঠিক এক বছর […]










