National Special News Special Reports

অনুপ্রবেশের বড়সড় ছক ভেস্তে দিল নিরাপত্তাবাহিনী, কুপওয়ারায় নিকেশ ৫ জঙ্গি

0
(0)

খবর লাইভ : সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশের বড়সড় ছক ভেঙে দিল নিরাপত্তাবাহিনী। জঙ্গিদের একটি দল অনুপ্রবেশের চেষ্টা করলে, জবাব দেয় জওয়ানরা। বাহিনীর গুলিতে ৫ জঙ্গি নিকেশ হয়েছে। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর। উপত্যকা পুলিশ সূত্রে জানা গেছে, কুপওয়ারা জেলার জুমাগুন্ডে ভারত-পাক সীমান্ত এলাকায় জঙ্গিদের একটি দল অনুপ্রবেশের চেষ্টা করছে বলে বাহিনীর কাছে খবর আসে। এই খবর পাওয়া মাত্র জম্মু ও কাশ্মীর পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর একটি দল যৌথ অভিযান চালায়।

সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশের বড়সড় ছক ভেঙে দিল নিরাপত্তাবাহিনী। জঙ্গিদের একটি দল অনুপ্রবেশের চেষ্টা করলে, জবাব দেয় জওয়ানরা। বাহিনীর গুলিতে ৫ জঙ্গি নিকেশ হয়েছে। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর। উপত্যকা পুলিশ সূত্রে জানা গেছে, কুপওয়ারা জেলার জুমাগুন্ডে ভারত-পাক সীমান্ত এলাকায় জঙ্গিদের একটি দল অনুপ্রবেশের চেষ্টা করছে বলে বাহিনীর কাছে খবর আসে। এই খবর পাওয়া মাত্র জম্মু ও কাশ্মীর পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর একটি দল যৌথ অভিযান চালায়।
একটি টুইটও করেছেন তিনি। আরও বেশ কয়েকজন জঙ্গি এলাকায় গা ঢাকা দিয়ে থাকতে পারে বলে সন্দেহ করেছেন তিনি। যৌথবাহিনী জঙ্গিদের খোঁজে সীমান্ত এলাকায় তল্লাশি জারি রেখেছে বলে জানান কাশ্মীর পুলিশের ওই অতিরিক্ত নির্দেশক। উল্লেখ্য, গত ১৩ জুন কুপওয়ারা জেলার মাচাল সেক্টরে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের সময় নিয়ন্ত্রণরেখা বরাবর ২ জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে। অনুপ্রবেশ রুখতে বাহিনীর গুলিতে ঘটনাস্থলেই ২ জঙ্গির মৃত্যু হয়।

আরও পড়ুনঃ ক্ষমতার হাতবদল, কর্ণাটকে পাঠ্যসূচি থেকে বাদ সাভারকর, হেডগেওয়ার !
এই ঘটনার পরেই কাশ্মীর জোন পুলিশের তরফে একটি টুইট করা হয়। টুইটে কুপওয়ারা জেলার ডোবানর মাচাল এলাকায় ২ জঙ্গি নিকেশের খবর জানানো হয়েছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতে কয়েক ঘণ্টার ব্যবধানে ফের জঙ্গি-বাহিনীর গুলির লড়াইয়ের ঘটনা ঘটল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *