National Special News Special Reports State

কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য এবং নির্বাচন কমিশন

0
(0)

খবর লাইভ : কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন৷ সেক্ষেত্রে, রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের তরফে আলাদা আলাদা করে মামলা করা হবে বলে জানা গিয়েছে৷

গত বৃহস্পতিবারই রাজ্যের নির্বাচন কমিশনকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ তার প্রায় ২৪ ঘণ্টা পরে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানালেন, এখনও বিষয়টা নিয়ে কোনও ভাবনাচিন্তা করা হয়নি৷ কোনও সিদ্ধান্ত নিলে, তা জানিয়ে দেওয়া হবে৷ অন্যদিকে, সূত্রের খবর, পঞ্চায়েত মামলায় হাইকোর্টের এই রায় নিয়ে ইতিমধ্যেই উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন৷ রাজ্যের তরফেও করা হচ্ছে পৃথক মামলা৷

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে,বাইরে বলার নয়: ভাঙড়ে দাঁড়িয়ে রাজ্যপাল

এদিন নিজের দফতর থেকে বেরনোর সময় রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘এখনও ভাবিনি৷ কোনও ডিসিশন নিলে আমরা বলে দেব৷’’
শনিবার সুপ্রিম কোর্টে আলাদা আলাদা করে মামলা দায়ের করা হবে রাজ্য এবং নির্বাচন কমিশনের তরফে৷ মামলায় কমিশনের মূল বক্তব্য হবে, ‘‘স্পর্শকাতর বুথের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। মূল্যায়ন চলছে। রাজ্য পুলিশ ইতিমধ্যেই নেমে পড়েছে।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *