Special News Special Reports State

মনোনয়ন পর্বে মৃত্যুর কোনও খবর নেই কমিশনের কাছে? বোমা উদ্ধার হয়েছে মাত্র ৬১ টি!

0
(0)

খবর লাইভ : শুক্রবার রাতে রাজ্য নির্বাচন কমিশনের সচিব নীলাঞ্জন শাণ্ডিল্য গত কয়েকদিনের মনোনয়ন পর্ব সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছেন। কী আছে সেই রিপোর্টে? তিনি বলেন, ‘‘পঞ্চায়েত ভোট সংক্রান্ত অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যু হয়েছে বলে খবর নেই তাদের কাছে। পুলিশ এমন কোনও রিপোর্ট শুক্রবার পর্যন্ত কমিশনকে দেয়নি। তবে রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোট সংক্রান্ত ৩৯টি ঘটনা ঘটেছে বলে রিপোর্ট রয়েছে তাঁদের কাছে। সেই সব ঘটনায় প্রায় ১০০ জনের আহত হওয়ার খবরও পেয়েছেন তাঁরা পুলিশের কাছ থেকে। এ ছাড়া ৮ জুন পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে রাজ্য জুড়ে ৬১টি বোমা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে কমিশন।

আরও পড়ুনঃ ক্ষমতার হাতবদল, কর্ণাটকে পাঠ্যসূচি থেকে বাদ সাভারকর, হেডগেওয়ার !

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব ‘এত শান্তিপূর্ণ আগে কখনও হয়নি’ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনও জানাল, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর রিপোর্ট তাদের কাছে আসেনি। শুধু তা-ই নয়, ভাঙড়ে যেখানে মুড়ি-মুড়কির মতো বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছে বিরোধীরা, সেখানে কমিশন জানিয়েছে, ভোট ঘোষণার পর গোটা রাজ্যে কেবলমাত্র ৬১টি বোমা উদ্ধারের রিপোর্ট এসেছে তাদের কাছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *