খবর লাইভ:রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় বিতর্কে রাজ্যের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। ভিআইপিদের নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা করা হয়, তার বিস্তারিত জানতে চেয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। বৃহস্পতিবার হাই কোর্টে এই মামলার শুনানি চলাকালীন বলা হয়, শুভেন্দুর রুট লাইনিং ও বাকি কী কী বন্দোবস্ত রাজ্যের তরফে করা হয়েছিল, […]
Day: May 11, 2023
চেন্নাইয়ের বিরুদ্ধে লজ্জার নজির ওয়ার্নারের
খবর লাইভ : এখনও পযর্ন্ত টি-২০ ক্রিকেটে ৩৫৩টি ম্যাচ খেলেছেন ওয়ার্নার। আর চেন্নাই ম্যাচে শূন্য রান করতেই ২৩টি ম্যাচে শূন্য রান করলেন তিনি। এ যেন গোদের ওপর বিষফোঁড়া। সময়টা একেবারেই ভালো যাচ্ছে না দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের। একেই তো চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২৭ রানে ম্যাচ হার। তারওপর আবার লজার নজির। যা হয়তো চাইছিলেন না […]
কালীঘাট পর্যন্ত মিছিলের অনুমতি চেয়ে আদালতে গ্ৰুপ ডি চাকরি প্রার্থীরা
খবর লাইভ : নিয়োগের দাবিতে আগামী ১৭ মে মিছিল করতে চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন গ্ৰুপ ডি চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি ছিল, শহিদ মিনার চত্বর থেকে শুরু করে কালীঘাট পর্যন্ত মিছিল করে যেতে চান তাঁরা। কিন্তু পুলিশ কিছু বিষয়ে আপত্তি জানিয়ে সেই মিছিলের অনুমতি দেয়নি। আরও পড়ুন : সুপ্রিম কোর্টে স্বস্তি, মহারাষ্ট্রে বহাল শিন্ডে সরকার বৃহস্পতিবার তাঁরা এই মিছিল […]
কালিয়াগঞ্জের তদন্তে নয়া সিট গঠন হাইকোর্টের, দলে দময়ন্তীর পাশাপাশি পঙ্কজ-উপেন
খবর লাইভ : কালিয়াগঞ্জে নাবালিকার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। আর এই আবহে ঘটনার তদন্ত করার জন্য সিট গঠন করল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন, আদালতের নজরদারিতেই হবে এই মামলার তদন্ত। আর সিট সেই ঘটনার তদন্ত করবে। হাই কোর্টের তরফে জানানো হয়েছে, সিটের তদন্তকারী দলে থাকবেন […]
সুপ্রিম কোর্টে স্বস্তি, মহারাষ্ট্রে বহাল শিন্ডে সরকার
খবর লাইভ : শীর্ষ আদালতে বড়সড় ধাক্কা খেল উদ্ধব থ্যাকারে শিবির। মহারাষ্ট্রে বহাল শিন্ডে সরকার, আজ, বৃহস্পতিবার এমনটাই রায় দিল সুপ্রিম কোর্ট। মহারাষ্ট্র রাজনৈতিক সংকট সংক্রান্ত মামলায় রায় শোনার পর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চের নির্দেশ, মহারাষ্ট্র সরকারের পুর্ববর্তী স্থিতি ফিরিয়ে আনা আর সম্ভব নয়। পুরো প্রক্রিয়াটিই সাংবিধানিক পদ্ধতিতে হয়েছে। তাই আপাতত একনাথ […]
চড়া রোদে হাঁসফাঁস পরিস্থিতি,রাজ্য জুড়ে গরমে তাপপ্রবাহের সতর্কতা জারি
খবর লাইভ : সকাল হতে না হতেই চড়া রোদ। বেলা গড়ালেই গরমে হাঁসফাঁস অবস্থা। এই পরিস্থিতিতে রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। রাজ্যে গত কয়েক দিন ধরেই তাপপ্রবাহ পরিস্থিতি বজায় রয়েছে।বৃহস্পতিবারও তার ব্যতিক্রম ঘটেনি।এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। রাজ্যের ২০টি শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে […]
হাওড়া-রিষড়া-ডালখোলা কাণ্ডে ৬ মামলা দায়ের এনআইএর
খবর লাইভ : রামনবমীতে হাওড়া, রিষড়া ও ডালখোলার অশান্তিতে ৬টি মামলা দায়ের করল এনআইএ । এরমধ্যে হাওড়া ও রিষড়ার অশান্তি সংক্রান্ত ঘটনায় পাঁচটি ও ডালখোলায় রামনবমীতে হিংসার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। রামনবমী মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া ও ডালখোলা। অশান্তির রেশ ছিল কয়েকদিন। সেই অশান্তির ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন […]
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে শপথ নিলেন বিচারপতি টি এস শিবজ্ঞানম
খবর লাইভ : কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি টি এস শিবজ্ঞানম। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ রাজ্যপাল সিভি আনন্দ বোস বিচারপতি টি এস শিবজ্ঞানমকে শপথ বাক্য পাঠ করান। এ দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মেয়র ফিরহাদ হাকিম ও রাজ্যের বিরোধী […]
মাত্র ১৬৮ রানের টার্গেট তবু চেন্নাইয়ের কাছে ২৭ রানে হারল দিল্লি
খবর লাইভ : বুধবার ম্যাচ জিততে পারল না দিল্লি ক্যাপিটালস। শেষ পর্যন্ত চেন্নাই-এর কাছে ২৭ রানে হারতে হল ডেভিড ওয়ার্নারের দিল্লিকে। যতই কম রান হোক না কেন লড়াই করতে হবে সাধ্যমতো। সেই লড়াইয়ের বাণীকে সামনে রেখেই দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হয়তো মাঠে নেমেছিল গোটা চেন্নাই দল। প্রথমে ব্যাট করে ১৬৮ রানের টার্গেট দিল্লিকে দেয় চেন্নাই। বুধবার চেন্নাই […]
অভিষেকের ‘নবজোয়ারের’ টাকা জোগাচ্ছে ডিয়ার লটারি! বিস্ফোরক দাবি শুভেন্দুর
খবর লাইভ : কোন্নগরের সভা থেকে তৃণমূলের ‘নবজোয়ারের’ টাকার উৎস নিয়েও বিস্ফোরক দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, ‘ডিয়ার লটারির টাকায় তৃণমূলের নবজোয়ার। ইনকাম ট্যাক্সের রিটার্নে ডিয়ার লটারির উল্লেখ করেছে। তৃণমূলের নির্বাচনী বন্ডে প্রতি মাসে ২৫-৩০ কোটি টাকা দিচ্ছে। কোটি কোটি মানুষকে বঞ্চনার এই ব্যবসা বন্ধ করব। এই নবজোয়ার, চল এবার তিহার।’ বুধবার হুগলির […]










