খবর লাইভ : কোন্নগরের সভা থেকে তৃণমূলের ‘নবজোয়ারের’ টাকার উৎস নিয়েও বিস্ফোরক দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, ‘ডিয়ার লটারির টাকায় তৃণমূলের নবজোয়ার। ইনকাম ট্যাক্সের রিটার্নে ডিয়ার লটারির উল্লেখ করেছে। তৃণমূলের নির্বাচনী বন্ডে প্রতি মাসে ২৫-৩০ কোটি টাকা দিচ্ছে। কোটি কোটি মানুষকে বঞ্চনার এই ব্যবসা বন্ধ করব। এই নবজোয়ার, চল এবার তিহার।’
বুধবার হুগলির উত্তরপাড়ায় একটি জনসভায় শুভেন্দু দাবি করেন, তৃণমূলের নয়া কর্মসূচির খরচ আসছে ‘ডিয়ার লটারি’ থেকে। সেই সংক্রান্ত কাগজও তাঁর কাছে আছে। ডিয়ার লটারি প্রতি মাসে তৃণমূলকে ২৫-৩০ কোটি টাকা দিচ্ছে বলে দাবি করেন বিরোধী দলনেতা।
আরও পড়ুন : উচ্চ শিক্ষার পাঠ্যক্রমে বৈদিক অঙ্ক যোগের নির্দেশিকা জারি ইউজিসির
তিনি বলেন, আয়কর দফতরকে জানিয়েছে, প্রতি মাসে তারা ২৫-৩০ কোটি টাকা এসবিআইয়ের মাধ্যমে তৃণমূলের ইলেক্টোরালে দিচ্ছে। আমি ডকুমেন্ট পেয়ে গিয়েছি।’’ শুভেন্দুর হুঁশিয়ারি, ‘‘বাংলার কোটি কোটি মানুষকে বঞ্চিত করে এই যে ব্যবসা, এটা আমরা বন্ধ করব। সাবধান ডিয়ার লটারি, সাবধান পশ্চিমবঙ্গের জনগণ, সাবধান তৃণমূল।’’
এর প্রেক্ষিতে শুভেন্দুকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। শান্তনু বলেন, ‘‘উনি যে অভিযোগ করছেন, সেই অভিযোগের জবাব ও প্রমাণ ওঁকেই দিতে হবে। ছাড়ব না। যাঁকে টিভির পর্দায় হাত পেতে টাকা নিতে দেখা গিয়েছে, তাঁর মুখে এ সব কথা মানায় না। এই ধরনের কথা যিনি বলছেন, তাঁর উপর রাজ্যের মানুষের কোনও রকমের আস্থা নেই।’’




