Special News Special Reports State

শুভেন্দুর কনভয় দুর্ঘটনা,রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

0
(0)

খবর লাইভ:রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় বিতর্কে রাজ্যের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। ভিআইপিদের নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা করা হয়, তার বিস্তারিত জানতে চেয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। বৃহস্পতিবার হাই কোর্টে এই মামলার শুনানি চলাকালীন বলা হয়, শুভেন্দুর রুট লাইনিং ও বাকি কী কী বন্দোবস্ত রাজ্যের তরফে করা হয়েছিল, সবটাই আদালতকে জানাতে হবে রাজ্যকে। আপাতত ‘ইয়েলো বুক’ মেনে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী সোমবারের মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি এদিন হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আগামী মঙ্গলবার অবধি কোনও কনভয় সুরক্ষা কর্মীকে পুলিশ ডাকতে পারবে না। উল্লেখ্য, সম্প্রতি কনভয় বিতর্কে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দলবদলু তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চণ্ডীপুরকাণ্ডে তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়ে বুধবারই হাইকোর্টের দ্বারস্থ হন। শুভেন্দুর আইনজীবীর বক্তব্য ছিল, অভিযোগের মধ্যে রাজনীতি রয়েছে। শুভেন্দুর আইনজীবী রাজদীপ মজুমদার বলেছিলেন, রাজ্য কথা দিয়েও কনভয়ে সঠিক নিরাপত্তার ব্যবস্থা করেনি। একইসঙ্গে তিনি জানিয়েছিলেন, “প্রথম গাড়িতে বিরোধী দলনেতা ছিলেন। দুর্ঘটনা ঘটে সাত নম্বর গাড়িতে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় ভৈরবপুর গ্রামের বাসিন্দা শেখ ইসরাফিলের (৩৩) মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, শুভেন্দুর কনভয়ের সামনের গাড়িটি তাঁকে ধাক্কা দেয়। অভিযোগ, কনভয়ের একটি গাড়ি প্রচণ্ড গতিতে যুবককে ধাক্কা মারার পর ঘটনাস্থলে আর দাঁড়ায়নি। দুর্ঘটনার পরেই সেখান থেকে চলে যায় কনভয়। গুরুতর জখম অবস্থায় ইসরাফিলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *