খবর লাইভ : বৃহস্পতিবারই তিনি বিদেশমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর প্রথমবারের জন্য ভারতে এসেছেন। আর ভারতে আসার আগেই এক ভিডিও বার্তায় ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছিলেন। আর শুক্রবার গোয়ায় এসসিও কাউন্সিলের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে উপস্থিত হওয়া পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারির সঙ্গে প্রথা মেনে করমর্দন করলেন না দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। উল্টে ভারতীয় প্রথা অনুসারে নমস্কার করেন […]
Day: May 5, 2023
গৃহীত হল না ইস্তফা, এনসিপির ‘পাওয়ার’ শরদের হাতেই?
খবর লাইভ : গৃহীত হল না শরদ পাওয়ারের ইস্তফা । পদত্যাগের কথা ঘোষণার পর শুক্রবার প্রথম এনসিপি-র কোর কমিটির বৈঠক বসে। আর সেখানেই সর্বসম্মতিক্রমে চূড়ান্ত হয় শরদ পাওয়ারের পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করা হবে না। শীর্ষ নেতৃত্বের এই বক্তব্য স্পষ্ট জানিয়েও দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তবে কি এনসিপি প্রধানের দায়িত্বেই থাকছেন পাওয়ার? মাত্র দু’দিন আগেই দেশজুড়ে আলোড়নে […]
রবীন্দ্র গান-নাটকে বিশ্বভারতীতে প্রতিবাদ, ‘প্রতীচী’র সামনে ধর্না শুরু!
খবর লাইভ : অমর্ত্য সেনের সঙ্গে বিশ্বভারতীর জমি-তরজায় এবার নতুন মোড়। শুক্রবার সকালে রবীন্দ্রগানে, নাটকে প্রতিবাদ জানায় ‘সামাজিক মর্যাদা রক্ষা সমিতি’।আজ থেকে ধর্না-অবস্থান শুরু করল তারা। এরপর বেলার দিকে ফের শান্তিনিকেতন থানায় উপাচার্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ‘বিশ্বভারতী বাঁচাও কমিটি’। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, নোবেলজয়ী অর্থনীতিবিদকে হেনস্থা […]
‘বেটি বাঁচাও’ স্রেফ ভণ্ডামি! কুস্তিগীরদের ওপর আক্রমণ নিয়ে কেন্দ্রকে তোপ রাহুলের
খবর লাইভ : দিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের লাগাতার ধর্না এবং বৃহস্পতিবার তাঁদের উপরে পুলিশি হামলার অভিযোগের জেরে প্রবল অস্বস্তিতে নরেন্দ্র মোদি সরকার। আর পুলিশি অভিযানের পরে এবার প্রধানমন্ত্রীর ‘বেটি বাঁচাও’ অভিযানের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল বলেন, ‘‘বেটি বাঁচাও’ (নিয়ে প্রচার) আসলে নাটক! বিজেপি মহিলাদের উপরে অত্যাচারে কখনওই পিছিয়ে থাকে না।’’ […]
রাহুলকে শাস্তি দেওয়া বিচারকের পদোন্নতির কারণ খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট
খবর লাইভ : কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জেলে পাঠানোর নির্দেশ দিয়ে দুদিন আগেই পদোন্নতি পেয়েছেন। সেই বিচারকের পদন্নোতি কীসের ভিত্তিতে,এবার তা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। গুজরাট সরকারেরই দুই আধিকারিক দাবি করেন, রাহুলকে জেলে পাঠানো ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক এইচ এইচ বর্মা-সহ ৬৮ জন বিচারকের পদোন্নতি এবং বদলি সম্পূর্ণ বেআইনি। এই সিদ্ধান্ত খতিয়ে দেখা উচিত। সেই আবেদন […]
বিরাট ও গম্ভীরের ঘটনা ক্রিকেটের জন্য অত্যন্ত নিম্নমানের বিজ্ঞাপন: অনিল কুম্বলে
খবর লাইভ : এবারের আইপিএলে অন্যতম বিতর্কিত ঘটনা লখনৌয়ের স্টেডিয়ামে বিরাট ও গম্ভীরের ঘটনা।এর জন্য এই দুই প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারের জরিমানা পর্যন্ত হয়েছে। শুধু তাই নয় এই ঘটনায় তোলপাড় বিশ্ব ক্রিকেট। এই ঘটনার নিন্দা করেছেন প্রাক্তন ক্রিকেটার থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার তথা জাতীয় দলের প্রাক্তন কোচ অনিল […]
অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুর! অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেল পরিষেবা
খবর লাইভ : বৃহস্পতিবারই মণিপুর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে মুখ্যমন্ত্রী বলেন এই মুহূর্তে মণিপুর নিয়ে রাজনীতি করার কোন জায়গা নেই আগে এই রাজ্যকে রক্ষা করতে হবে। আর এই পরিস্থিতিতে অশান্তি নিয়ন্ত্রণ করতে বৃহস্পতিবারই মণিপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল রেল পরিষেবা। উল্লেখ্য, সংঘর্ষের জেরে মণিপুর ছেড়ে […]
উপত্যকায় জঙ্গিদমন অভিযানে নিহত ২ জওয়ান, আহত ৪
খবর লাইভ : উপত্যকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে হামলায় মৃত্যু হল দুই সেনা আধিকারিকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ৪ সেনা আধিকারিক। শুক্রবার সকালে জম্মু কাশ্মীরের রাজৌরি সেক্টরে সেনা ও জঙ্গি সংঘর্ষে এই ঘটনা ঘটেছে। সেনা সূত্রে খবর, শুক্রবার সকালে রাজৌরি সেক্টরের অন্তর্ভুক্ত কান্দি জঙ্গলে সন্ত্রাসদমন অভিযান চালানো হচ্ছিল। আশেপাশের এলাকায় চলছিল নিবিড় তল্লাশি। সে সময়ই […]
বিএসএফের যোগসাজশেই গরুপাচার! চার্জশিটে ইডির দাবি ঘিরে চাঞ্চল্য
খবর লাইভ : বিএসএফের যোগসাজশেই গরুপাচার করা হত! গরুপাচার মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা বিএসএফের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ তুলেছেন গরু–কয়লা পাচারে জড়িত বিএসএফ। কারণ সীমান্তের সুরক্ষায় তাঁরাই আছেন। আর তাঁদের সাহায্য ছাড়া পাচারের কাজ অসম্ভব। এবার মমতা–অভিষেকের অভিযোগকেই সিলমোহর […]
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত,’মোকা’-র প্রভাব কতটা পড়বে এ রাজ্যে?
খবর লাইভ : বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। যা পরিণত হবে গভীর নিম্নচাপে। শেষমেশ, সেই গভীর নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড় মোকা-য় । সেই ঝড়ের কি কোনও প্রভাব পড়বে এই রাজ্যে? এই প্রশ্নই ঘোরাফেরা করছে সর্বত্র।আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার ৬ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। রবিবার ৭ মে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ আরও ঘনীভূত […]










