খবর লাইভ : নিয়োগের দাবিতে আগামী ১৭ মে মিছিল করতে চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন গ্ৰুপ ডি চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি ছিল, শহিদ মিনার চত্বর থেকে শুরু করে কালীঘাট পর্যন্ত মিছিল করে যেতে চান তাঁরা। কিন্তু পুলিশ কিছু বিষয়ে আপত্তি জানিয়ে সেই মিছিলের অনুমতি দেয়নি।
আরও পড়ুন : সুপ্রিম কোর্টে স্বস্তি, মহারাষ্ট্রে বহাল শিন্ডে সরকার
বৃহস্পতিবার তাঁরা এই মিছিল করার অনুমতি চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী সোমবার সেই মামলার শুনানি।




