খবর লাইভ : আদালতের রায় শিরোধার্য। কিন্তু দেশের নাগরিক হিসেবে তাঁর অধিকার আছে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার। কুন্তল ঘোষের চিঠি মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার রায়ের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুর্গাপুরে একথা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “আমাকে কোনও মামলায় যদি কোনও তদন্তকারী সংস্থা ডাকে, তাহলে আমি যাব। […]
Day: May 18, 2023
সিদ্দারামাইয়া কর্ণাটকের মুখ্যমন্ত্রী, শপথ ২০ মে
খবর লাইভ : প্রতাশ্যমতোই সর্বসম্মতভাবে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অভিজ্ঞ ও জনপ্রিয় নেতা সিদ্ধারামাইয়াকেই বেছে নিল কংগ্রেস হাইকমান্ড। দৌড়ে থাকা শিবকুমারও রাজি। উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি দক্ষ সংগঠক সেই ডি কে শিবকুমার। আপাতত সিদ্দারামাইয়া আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী থাকবেন। তারপর শিবকুমার মুখ্যমন্ত্রী হিসাবে গ্রহণ করবেন। আনুষ্ঠানিক ভাবে জানালেন কে সি বেনুগোপাল ও রন্দীপ […]
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চাকরিহারা ববিতা
খবর লাইভ : কলকাতা হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার চাকরি হারিয়েছেন শিলিগুড়ির ববিতা সরকার। দুই হাত ঘুরে এই চাকরি দেওয়া হয়েছে অনামিকা রায় নামে এক এসএসসি পরীক্ষার্থীকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি খুইয়ে এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন ববিতা। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন ববিতা। […]
নিষেধাজ্ঞা মামলায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ, ফের বাংলায় দেখা যাবে ‘দ্য কেরালা স্টোরি’
খবর লাইভ : অবশেষে ফের বাংলায় দেখা যাবে পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’। সুপ্রিম কোর্টে ‘দ্য কেরালা স্টোরি’ নিষেধাজ্ঞা মামলায় স্থগিতাদেশ। মে মাসের ৫ তারিখ মুক্তি পায় পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’। মুক্তির প্রথম দিন থেকেই এই ছবি নিয়ে বিতর্ক শুরু হয়। ছবি মুক্তির তিন দিনের মাথায় অর্থাৎ ৮ মে এক সাংবাদিক বৈঠকে […]
এলআইসির শেয়ার পতন ৪০ শতাংশ! উধাও লগ্নিকারীদের ২ লক্ষ কোটি টাকা!
খবর লাইভ : ঠিক একবছর আগে ২০২২ সালের ১৭ মে, ভারতের সবচেয়ে বড় বীমা সংস্থা এলআইসিকে শেয়ার বাজারে অন্তর্ভুক্তি করেছিল কেন্দ্রের জনবিরোধী নরেন্দ্র মোদি সরকার। অনেক ঢাকঢোল পিটিয়ে প্রধানমন্ত্রী মোদি নিজেই ওইদিন “শুভ সূচনা” করেছিলেন। সূচনার দিন যে শেয়ারের দাম ছিল ৯৪৯ টাকা, মাত্র একবছরের মধ্যে তা কমে হয়েছে ৭৭০টাকা। অর্থাৎ, ৪০ শতাংশ দাম পড়ে […]
জনপ্রিয়তায় রোনাল্ডোকে টপকে গেলেন ধোনি-বিরাট-সঞ্জু, সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য
খবর লাইভ : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসেরকে পিছনে ফেলল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। জনপ্রিয়তায় নিরিখে রোনাল্ডোর দলকে টপকে গেল ধোনির সিএসকে। শুনে অবাক লাগছে? হ্যাঁ এটাই সত্যি। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাঁদের প্রিয় দলের সঙ্গে কতখানি যোগাযোগ রাখেন, সম্প্রতি সেই নিয়ে একটি সমীক্ষা চালানো হয়। আর সেখানেই সমস্ত দলকে হারিয়ে সবার প্রথমে উঠে এসেছে […]
তামিলনাড়ু, কর্নাটক ও মহারাষ্ট্র সরকারের স্বস্তি,’জাল্লিকাট্টু’ বহাল রাখল সুপ্রিম কোর্ট
খবর লাইভ : জাল্লিকাট্টু তামিলনাড়ুর ঐতিহ্যবাহী এক প্রথা। পোঙ্গল উৎসবের সময় তামিলনাড়ুতে জাল্লিকাট্টু অনুষ্ঠিত হয়ে থাকে। ষাঁড়ের লড়াই সংক্রান্ত শতাব্দী প্রাচীন এই প্রথা তামিলনাড়ুর ঐতিহ্যেরও প্রতীক। কর্নাটক ও মহারাষ্ট্রতেও এর জনপ্রিয়তা তুঙ্গে। জাল্লিকাট্টুকে-কে ঘিরে একাধিক মর্মান্তিক দুর্ঘটনার জেরে এই রেস বন্ধের দাবি উঠেছিল কোনও কোনও মহল থেকে। বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল মামলা। […]
আইনমন্ত্রীর পদ হারালেন কিরেন রিজিজু!কেন এমন সিদ্ধান্ত নিলেন মোদি?
খবর লাইভ : কেন্দ্রীয় মন্ত্রিসভায় গুরুত্ব কমল কিরেন রিজিজুরের। আচমকাই আইনমন্ত্রীর পদ থেকে তাঁকে সরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বদলে অরুণাচলের ওই বিজেপি নেতাকে কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল।কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন কেন্দ্রের বিজেপি সরকার? সম্প্রতি বিচারপতি নিয়োগে ‘কলেজিয়াম ব্যবস্থার স্বচ্ছতা’ থেকে সমলিঙ্গে বিয়ের আইনি স্বীকৃতি সংক্রান্ত মামলায় ‘সুপ্রিম কোর্টের অধিকার’- নানা অছিলায় […]
ফের রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি
খবর লাইভ : মোকা-র পরোক্ষ প্রভাবে এ রাজ্যের উপকূলবর্তী এলাকায় আকাশ মেঘলা থাকবে। ফের রাজ্যে আবহাওয়া বদল। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে। উত্তরবঙ্গের সব […]
অভিষেক-কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা হাইকোর্টের
খবর লাইভ : বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার রায়দান ছিল কলকাতা হাইকোর্টে। শুধু ইডি এবং সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মোটা টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা জানান, অভিষেক এবং কুন্তল দু’জনকে ৫০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। প্রসঙ্গত, নিয়োগ মামলায় অভিষেকের নাম নেওয়ার জন্য তাঁকে চাপ দেওয়া […]










