খবর লাইভ : চলতি আইপিএলে বুধবারই প্রথম বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেল। এই ম্যাচে লখনউ সুপার জায়ান্টস-এর মুখোমুখি হয়েছিল ধোনির চেন্নাই সুপার কিংস। ম্যাচটি বাতিল হওয়ায় উভয় দলই পেল ১ পয়েন্ট করে। চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যাওয়া কেএল রাহুলের অভাব স্পষ্ট বোঝা গেল লখনউ দলে।টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং […]
Day: May 3, 2023
ময়নায় নিহত বিজেপি কর্মীর দেহ দ্বিতীয়বার ময়না তদন্ত করার নির্দেশ হাইকোর্টের
খবর লাইভ : ময়নাতে নিহত বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়ার দেহের দ্বিতীয়বার ময়না তদন্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ অনুযায়ী, কলকাতার কমান্ড হাসপাতালে হবে ময়নাতদন্ত। বিশেষ দল গঠন করেই ময়নাতদন্ত করবে কমান্ড হাসপাতাল। রাজ্যের পক্ষ থেকে দুজন ফরেন্সিক বিশেষজ্ঞ উপস্থিত থাকতে পারবেন। বিচারপতির আরও নির্দেশ, এখন তমলুক হাসপাতালে পরিবারকে দেহ দেখিয়ে অবিলম্বে […]
কালিয়াগঞ্জে গুলি চালানোর ঘটনায় সিবিআই নয়, সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের
খবর লাইভ : কালিয়াগঞ্জে নিহত রাজবংশী যুবক মৃ্ত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর তদন্তে পরিবারের তরফে তোলা সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এই মৃত্যুর তদন্তভার সিআইডি-এর হাতে তুলে দিল আদালত। হাইকোর্টের তরফে জানানো হয়েছে, একজন ম্যাজিস্ট্রেটের তত্বাবধানে তদন্ত করবে সিআইডি। আগামী ১২ মে’র মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে রাজ্যে এখনও সিবিআই […]
আরও এক কোটি ৪০ লক্ষ টাকা ২৬জনের থেকে নেয় শান্তনু, আদালতে দাবি ইডির
খবর লাইভ : নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক কোটি ৪০ লক্ষ টাকা ক্যান্ডিডেটদের থেকে এসেছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই টাকা এসেছে আরও নয়া ২৬ জন ক্যান্ডিডেটদের থেকে। চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নতুন করে ২৬ জন ক্যান্ডিডেটের লেনদেনের সন্ধান পেল ইডি। যাঁদের থেকে শান্তনুর কাছে এক কোটি চল্লিশ লক্ষ […]
প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মূল পাণ্ডা মানিক! সুপ্রিম কোর্টে রিপোর্ট সিবিআইয়ের
খবর লাইভ : নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া রিপোর্ট জমা দিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বুধবার দেশের শীর্ষ আদালতে রিপোর্ট জমা দিয়ে সাফ জানিয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে ওএমআর শিট জালিয়াতি হয়েছে তার মূল পাণ্ডা মানিক ভট্টাচার্যই। পাশাপাশি বুধবার সুপ্রিম কোর্টে সিবিআই সাফ জানিয়েছে, মানিক যে […]
শামির গ্রেফতারি চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের স্ত্রী হাসিন জাহানের
খবর লাইভ : ক্রিকেটার মহম্মদ শামির স্ত্রী এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এই ফাস্ট বোলারের বিরুদ্ধে ফৌজদারি মামলাটি গত ৪ বছর ধরে স্থগিত রাখা হয়েছে বলে অভিযোগ।আইপিএলে দুরন্ত ছন্দে আছেন শামি। এর মধ্যেই মঙ্গলবার শীর্ষ আদালতে সামির বিরুদ্ধে মামলা করেন হাসিন। শামির গ্রেফতারি চেয়ে শীর্ষ আদালতে মামলা করেছেন হাসিন। বিবাহবিচ্ছেদের মামলা চলছে দু’জনের। তিনি জানিয়েছেন, […]
নির্বাসনের মধ্যেই মেসির নতুন ছবি প্রকাশ করলেন সৌদির পর্যটনমন্ত্রী
খবর লাইভ : অনুমতি না নিয়ে সৌদি আরবে যাওয়ার জন্য লিওনেল মেসিকে ২ সপ্তাহ নির্বাসনে পাঠিয়েছে পিএসজি। নিষেধাজ্ঞার কয়েক ঘণ্টা পর সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল খাত্তেব মেসির সৌদি ভ্রমণের নতুন ছবি প্রকাশ করেছেন।ফরাসি সংবাদমাধ্যম লেকিপ এর আগে জানিয়েছে, পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের ও ক্রীড়া উপদেষ্টা লুইস কাম্পোসের অনুমতি ছাড়াই সৌদি আরবে গিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। […]
অনুমতি না নেওয়ার খেসারত, নির্বাসিত মেসি!
খবর লাইভ : অনুমতি না নিয়ে সৌদি আরবে যাওয়ায় লিওনেল মেসিকে ২ সপ্তাহের জন্য নির্বাসিত করল পিএসজি। এ সময় তিনি ফরাসি ক্লাবটির হয়ে কোনও ম্যাচ বা অনুশীলনে অংশ নিতে পারবেন না। পাবেন না আর্থিক সুবিধাও। ফ্রান্সের ক্রীড়া সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, নিষেধাজ্ঞার পাশাপাশি মেসির সঙ্গে নতুন করে চুক্তি না করার সিদ্ধান্তও নিয়েছে পিএসজি। যার নিট ফল, […]
রাজু ঝা খুনে সিটের হাতে গ্রেফতার আরও ২
খবর লাইভ : রাজু ঝা খুনে আরও দু’জনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। সোমবার রাঁচির একটি বাড়ি থেকে পুলিশ খুনে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম ইন্দ্রজিৎ গিরি এবং লালবাবু কুমার। সব মিলিয়ে এই ঘটনায় মোট তিন জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ইন্দ্রজিতের বাড়ি উত্তরপ্রদেশের বারাণসীতে। লালবাবুর বাড়ি […]
তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণের বাড়িতে আয়কর হানা, দোসর হিসেবে পথে নামল ইডিও
খবর লাইভ : বিধানসভায় শুভেন্দু আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘বাড়িতে আয়কর যাবে’।হলও তাই।বুধবার সাতসকালে রায়গঞ্জের বিধায়ক বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে হানা দিল আয়কর দফতর। কেন কী তথ্যের জন্য বিধায়কের বাড়িতে আয়কর হানা? তদন্তকারী সূত্রের দাবি, কৃষ্ণের ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত তথ্য জানতেই এই অভিযান। আরও পড়ুনঃ এবার ছ্যাঁকা দেবে মুরগির মাংস, ২৭০ টাকা কেজি ছুঁল দাম! ২১-এর বিধানসভা […]










