Special News Special Reports State

তিলজলায় শিশুকে যৌন নির্যাতন ও খুনে উদ্বিগ্ন কেন্দ্রীয় শিশুসুরক্ষা কমিশন, চিঠি মুখ্যসচিবকে

0
(0)

খবর লাইভ : তিলজলায় সাত বছরের শিশুকে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করল কেন্দ্রীয় শিশুসুরক্ষা কমিশন। এ বিষয়ে রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশের ডিজিকে নোটিশও দিচ্ছে কমিশন।

সোমবার রাতে কেন্দ্রীয় শিশুসুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো টুইট করে জানিয়েছেন, তিলজলার ঘটনায় তাঁরা উদ্বিগ্ন। টুইটে লেখা হয়েছে, ‘‘কলকাতায় সাত বছরের শিশুর মৃত্যুর ঘটনায় কমিশন উদ্বিগ্ন। ওই রাজ্যের ডিজিপি এবং মুখ্যসচিবের কাছে আমরা নোটিশ পাঠাচ্ছি। আমাদের একটি প্রতিনিধি দল এই ঘটনার বিস্তারিত বিবরণ জানবেন।’’
তিলজলায় শিশুমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, ওই শিশুটি রবিবার সকালে আবাসনের নীচে আবর্জনা ফেলতে গিয়েছিল। সেই সময় তাকে দোতলার ফ্ল্যাটে টেনে নিয়ে যান প্রতিবেশী যুবক অলোক কুমার। শিশুর হাত, পা, মুখ বেঁধে তার উপর অত্যাচার চালানো হয়। তার পর শিশুটিকে খুন করেন অলোক।
তিলজলা থানায় চড়াও হন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, রবিবার বেলা ১২টা নাগাদ শিশুটির নিখোঁজ হওয়ার খবর পুলিশকে জানালেও তদন্তে তারা গড়িমসি করে। তা না হলে হয়তো আরও আগেই শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা যেত। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। তিলজলাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে সোমবার পার্ক সার্কাসে রেল অবরোধ করা হয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *