games Special News Special Reports

টি-২০ ক্রিকেটে রেকর্ড, সব থেকে বেশি রান তাড়া করে জয়ী প্রোটিয়ারা

0
(0)

খবর লাইভ : টি-২০ ক্রিকেটের ইতিহাসে ২৬ মার্চ স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দুই দল মিলে তুলল ৫১৭ রান। একই দিনে তৈরি হল রেকর্ড আর দেড় ঘণ্টার মধ্যে তা ভেঙেও গেল। সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে আয়োজিত এই ম্যাচে ৬ উইকেটে জিতল দক্ষিণ আফ্রিকা। তবে এই ম্যাচ সাক্ষী থাকল একাধিক রেকর্ডের।

এদিন ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ করে ২৫৮ রান। মাত্র ৫ উইকেট হারিয়ে এই রান করে। ১১৮ রানে ইনিংস খেলেন জনসন চার্লস। মাত্র ৪৬ বলে এই রান করেন তিনি। কাইল মেয়র্স করেন ৫১ রান। এরপর রোমারিও শেফার্ড করেন ৪১ রান। এই বিশাল রান করে ওয়েস্ট ইন্ডিজ বিশ্ব টি-২০ তে সবথেকে বেশি রান করার রেকর্ড তৈরি করেছিল।

আরও পড়ুনঃ আজ রাষ্ট্রপতিকে সংবর্ধনা দিতে প্রস্তুত রাজ্য

এই রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক করেন ১০০ রান। অপর ওপেনার রেজা হেনড্রিকস করেন ৬৮ রান। মাত্র ৪৪ বলে সেঞ্চুরি করেন ডি কক। মাত্র চার উইকেট হারিয়ে ৭ বল বাকি থাকতে সহজেই রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা এই ম্যাচটা জিতে দুটো রেকর্ডের অধিকারী হল। ওডিআই ও টি-২০ তে সর্বোচ্চ রান করার রেকর্ড তৈরি করল প্রোটিয়ারা। টি-২০ তে সবথেকে বেশি রান করার রেকর্ড এতদিন ছিল সার্বিয়ার হাতে। বুলগেরিয়ার বিরুদ্ধে তারা ২৪৬ রান করেছিল। তবে তারা পূর্ণাঙ্গ সদস্যের দেশ ছিল না। পূর্ণ সদস্যের দেশ হিসেবে সবথেকে বেশি রান করেছিল নিউ জিল্যান্ড। ২০১৭ সালে ইডেন পার্কে ২৪৫ রান তাড়া করে জিতেছিল তারা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *