National Special News Special Reports

৯৯তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীকে অঙ্গদানে উৎসাহ দিলেন মোদি

0
(0)

খবর লাইভ : দেখতে দেখতে মন কি বাত শততম পর্বে চলে এসেছে। ৯৯ তম মন কি বাত অনুষ্ঠান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই অনুষ্ঠান থেকেই দেশবাসীকে অঙ্গদান নিয়ে উৎসাহ দিয়েছেন তিনি। এপ্রিল রবিবারে শততম মন কি বাত অনুষ্ঠানে বার্তা দেবেন প্রধানমন্ত্রী মোদি।

তিনি বলেছেন, দেশে অঙ্গদানের প্রবণতা বাড়ছে। মানুষের অঙ্গদানের প্রতি যে সচেতনতা তৈরি হয়েছে তা প্রশংসনীয় বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। সেই সঙ্গে দেশবাসীকে আরও বেশি করে অঙ্গদানে এদিয়ে আসার ডাক দিয়েছেন।
এদিন করোনা নিয়েও দেশবাসীকে সচেতন করেছেন তিনি।
বলেছেন, ফের দেশের বিভিন্ন প্রান্তে করোনা সংক্রমণ বাড়ছে। সকলে আবার সাবধানতা মেনে চলুন। নিজেদের চারপাশ পরিষ্কার রাখুন এবং কোভিড বিধি মেনে চলুন। মন কি বাত অনুষ্ঠানে গ্রুপ ক্যাপ্টেন শৈলজা ধাম এবং ভারতীয় সেনা ক্যাপ্টেন শিবা চৌহ্বানের নাম করেছেন প্রধানমন্ত্রী মোদি। শৈলজা ধামি দেশের প্রথম মহিলা বায়ুসেনা অফিসার। ৩০০০ ঘণ্টা ফ্লাইংয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই সঙ্গে শিবা চৌহ্বানের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। যিনি প্রথম মহিলা সিয়াচেনে কর্তব্যরত ছিলেন। ভারতীয় সেনা মহিলা অফিসারদের কাজের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *