International Special News Special Reports

পদ্মাসেতুর পাশে রেলিং ভেঙে খাদে পড়ল বাস, মৃত ২০

0
(0)

খবর লাইভ : রবিবার সকালে দুর্ঘটনার কবলে পড়ল ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস। হাইওয়ের রেলিং ভেঙে খাদে পড়ে যায় বাসটি। এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহতের সংখ্যা ৩০-এর বেশি।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।

বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যম অনুযায়ী, রবিবার ভোরে খুলনা থেকে বাসটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। সকাল সাড়ে সাতটা নাগাদ ইমাদ পরিবহণের যাত্রীবোঝাই বাসটি মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় বাসের চালক আচমকাই নিয়ন্ত্রণ হারান। এরপরই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। পদ্মা সেতুতে ওঠার আগেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। ৩০ জনেরও বেশি যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। উদ্ধারকারী এবং চিকিৎসকদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *