Special News Special Reports State

বিবাহ বিচ্ছেদে সিলমোহর, এবার কি নতুন জীবনে পা দিতে চলেছেন সুজাতা মণ্ডল?

0
(0)

খবর লাইভ : এবার কি নতুন জীবনে পা দিতে চলেছেন সুজাতা মণ্ডল? বাঁকুড়া জেলা আদালতে এসে সেই জল্পনাই উস্কে দিলেন তৃণমূলের এই নেত্রী।সৌমিত্র খাঁর সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদে সম্প্রতিই সিলমোহর দিয়েছে আদালত।

শনিবার বাঁকুড়া জেলা আদালতে বিবাহ বিচ্ছেদের শংসাপত্র নিতে গিয়েছিলেন সুজাতা। সেখানে তিনি বলেন, বিষাক্ত একটি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পেরে এখন নিজেকে অনেকটাই মুক্ত মনে হচ্ছে। অনেক হালকা লাগছে। আমার জীবনের এখনও অর্ধেকের বেশি সময় বাকি রয়েছে।
তিনি বলেন, ‘নতুন সম্পর্কে জড়াব কি না, তা সময় বলবে এবং সেটা ক্রমশ প্রকাশ্য। সময় মানুষকে অনেক কিছুই ভাবতে বাধ্য করে। জীবনে ভাল কিছু এলে অবশ্যই তা ভেবে দেখব। এবং খুব তাড়াতাড়ি তা হবে।

আরও পড়ুনঃ তদন্ত থেকে বাঁচতে তারাপীঠে যজ্ঞ করতেন কুন্তল !
এই বিষয়ে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র। তিনি বলেন, ‘‘ওঁর ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই না। উনি এখন তৃণমূলের কর্মী। সেই হিসাবে বলতে পারি, ওঁর মাথা খারাপ হয়ে গিয়েছে।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *