Entertainment Special News Special Reports

সতীশের মৃত্যুর আসল কারণ সামনে আনলেন বলিউড অভিনেতার স্ত্রী

5
(1)

খবর লাইভ : হৃদরোগে নয়, ১৫ কোটির জন্য খুন করা হয়েছে বলিউড অভিনেতা সতীশ কৌশিককে। কৌতুকাভিনেতার আকস্মিক মৃত্যু নিয়ে এমনই শোরগোল উঠেছিল। দিল্লিনিবাসী ব্যবসায়ী বিকাশ মালুর স্ত্রী অভিযোগ করেছিলেন যে, তাঁর স্বামী হত্যা করেছেন সতীশকে। ১৫ কোটি টাকা লেনদেনের প্রসঙ্গও উঠে এসেছিল। বিষয়টিকে নিয়ে তদন্ত শুরু করেছিল দিল্লি পুলিশ।তবে সেসব অভিযোগ উড়িয়ে দিলেন সতীশের স্ত্রী শশী কৌশিক।

কী বললেন তিনি?
মৃত বলি অভিনেতার স্ত্রী শুরুতে চুপ করে থাকলেও শোক সামলে তিনি বলেন, ব্যবসায়ী বিকাশের সঙ্গে ভালো সম্পর্ক ছিল সতীশ কৌশিকের । এমন কোনও টাকার লেনদেন হয়নি তাঁদের মধ্যে। শশীর মতে বিকাশের দ্বিতীয় স্ত্রীর অভিযোগ ভিত্তিহীন।
হোলি উৎসবের একটি পার্টিতে যোগ দিতে দিল্লিতে গিয়েছিলেন অভিনেতা সতীশ। সেখানেই বন্ধুর বাড়িতে অভিনেতার আকস্মিক মৃত্যু হয়। শশীর কথায়, “বিকাশ কোনও ভাবেই এই ঘটনার জন্য দায়ী নন। ওঁরা দু’জন খুব ভাল বন্ধু ছিলেন। কখনও বিবাদে জড়িয়ে পড়েননি।”

শশীর দাবি, ব্যবসায়ী বিকাশ নিজেই ধনী, সতীশের কাছ থেকে তাঁর অর্থের প্রয়োজন ছিল না। ময়নাতদন্তের রিপোর্ট থেকেই জানা গিয়েছে, হৃদযন্ত্রের ৯৮ শতাংশ ব্লকেজ ছিল সতীশের। রক্তে শর্করার মাত্রাও বেশি ছিল। তবে শরীরে কোনও ড্রাগের নমুনা পাওয়া যায়নি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *