Special News Special Reports State

এবার ৮৪২ জনের নিয়োগপত্র বাতিল করল পর্ষদ

0
(0)

খবর লাইভ : কলকাতা হাইকোর্টের নির্দেশের পর চাকরি গেল গ্রুপ সি পদে কর্মরত ৮৪২ জনের। শনিবার দুপুরে বিজ্ঞপ্তি জারি করে নিয়োগপত্র বাতিলের কথা ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনও এদিন বিজ্ঞপ্তি দিয়ে প্রথম দফায় ৫৭ জনের চাকরি বাতিল করার কথা ঘোষণা করে। হাইকোর্ট যে ৮৪২ জনের চাকরি বাতিল করেছে তাঁদের মধ্যেই ছিলেন ৫৭ জন। এই ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, কমিশনের সুপারিশ ছাড়াই চাকরি পেয়েছিলেন তাঁরা। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলার শুনানির সময় বিষয়টি উঠে আসে।

আরও পড়ুনঃ শেষ পর্যন্ত জবাব দিলেন সুনীলের স্ত্রী সোনম !

উল্লেখ্য, ২০১৬ সালের গ্রুপ সি-র নিয়োগ নিয়ে বিস্তর অভিযোগ সামনে আসে। কলকাতা হাইকোর্টের নির্দেশেই তদন্ত শুরু করে সিবিআই। সেই তদন্তে উঠে আসে উত্তরপত্র বা ওএমআর শিট কারচুপির ঘটনা। অভিযোগ ওঠে নম্বর বাড়িয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সুপারিশ ছাড়াই চাকরি পেয়েছেন কেউ কেউ এমন অভিযোগও সামনে আসে। শুক্রবার সেই মামলার শুনানিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন।

বিচারপতি গঙ্গোপাধ্যায় কমিশনকে নির্দেশ দেন, শনিবার বেলা বারোটার মধ্যে সবার সুপারিশপত্র বাতিল করতে হবে এবং দুপুর তিনটের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদকে নিয়োগপত্র বাতিলেরও নির্দেশ দেন। সেই নির্দেশের পরই পদক্ষেপ নিল কমিশন ও পর্ষদ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *