National Special News Special Reports

সুকন্যার সঙ্গে অনুব্রতের ঘনিষ্ঠ ১২ সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করবে ইডি

0
(0)

খবর লাইভ : ইডি অনুব্রত মণ্ডল ও সুকন্যাকে এ বার একসঙ্গে বসিয়ে জেরা করতে চলেছে। শুধু সুকন্যা নন। অনুব্রতের মুখোমুখি বসিয়ে তাঁর হিসেবরক্ষক মণীশ কোঠারি-সহ গরু পাচার মামলার মোট ১২ জন সন্দেহভাজন ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। অনুব্রতের দেহরক্ষী সায়গাল হোসেনও ইডি-র হেফাজতে থাকাকালীন অনুব্রতের বিরুদ্ধে ‘যথেষ্ট তথ্যপ্রমাণ’ দিয়েছেন বলে ইডি-র দাবি।

আরও পড়ুনঃ আলাপনের মামলার রায় দেখবে সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চ

১২ জনের ওই তালিকায় রয়েছেন সুকন্যার গাড়িচালক তুফান মির্ধা, অনুব্রতের ঘনিষ্ঠ কৃপাময় ঘোষ, তাঁর বাড়ির পরিচারক বিজয় রজক।

রাউস অ্যাভিনিউ কোর্ট রায় দিয়েছে, আরও ১১ দিন ইডি-র হেফাজতে কাটাতে হবে অনুব্রত মণ্ডলকে। এই ১১ দিনে অনুব্রতের সঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য মোট ১২ জনকে সমন পাঠিয়েছে ইডি। অনুব্রত এবং তাঁর মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, ‘‘সুকন্যাকে নিয়ে কী হবে, জানি না। গরু প্রসঙ্গে আলোচনা করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে কথা বলুক! তবেই পরিষ্কার হবে, গরু পাচার কী ভাবে হত।’’

গত ৭ মার্চ আসানসোলের জেল থেকে দিল্লিতে নিয়ে আসার পরে মধ্যরাত পার করে ইডি অনুব্রতকে তিন দিনের জন্য নিজেদের হেফাজতে পেয়েছিল। তারা আজ অনুব্রতকে রাউস অ্যাভিনিউ কোর্টে বিশেষ আদালতের বিচারক রঘুবীর সিংহের আদালতে তোলে এবং আরও ১১ দিনের জন্য নিজেদের হেফাজতে রাখার আর্জি জানায়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *