games Special News Special Reports

হুমকি পেলেন মেসি,বন্দুকবাজরা চালালো প্রকাশ্যে গুলি

0
(0)

খবর লাইভ : দোকানের দরজার সামনে একটি হাতে লেখা চিঠি উদ্ধার হয়। সেখানে মেসিকে হু*মকি দিয়ে লেখা থাকে, “মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি।

বড়সড় হুমকি পেলেন আর্জেন্তাইন সুপারস্টার লিওনেল মেসি এবং তাঁর পরিবার। মেসির নিজের শহর রোজারিওয়তে ব*ন্দুকবাজ প্রকাশ্যে গুলি চালিয়ে সরাসরি হুমকি দিয়ে রাখলেন মেসিকে। পুরো ঘটনাই ঘটেছে রোজারিওর এক সুপারমার্কেটের সামনে। যে সুপারমার্কেটের মালিক মেসির শ্যালক।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে।প্রত্যক্ষদর্শীরা দেখেন দু’জন দুস্কৃতীকে বাইকে করে এসে সুপারমার্কেটের সামনের গুলি চালাতে। পুলিশ সূত্রে বলা হয়েছে, মোট ১৪ রাউন্ড গুলি চলে। যদিও এই ঘটনায় হতাহতের কোন খবর নেই। ওই ঘটনার কারণে বৃহস্পতিবার সুপারমার্কেটটি বন্ধ রাখা হয়।

দোকানের দরজার সামনে একটি হাতে লেখা চিঠি উদ্ধার হয়। সেখানে মেসিকে হুমকি দিয়ে লেখা থাকে, “মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। পাবলো জাভকিন শহরের মেয়র একজন দুষ্কৃতী। উনি তোমায় বাঁচাতে পারবেন না।”

এদিকে এই ঘটনায় মেয়র পাবলো জাভকিন দুষেছেন শহরের সুরক্ষা ব্যবস্থাকে। তিনি বলেন, “আমি রোকুজ্জো পরিবারের সঙ্গে কথা বলেছি। ওনারা খুবই চিন্তিত।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *