Special News Special Reports State

অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারে ইডি, অনুমতি আসানসোল আদালতের

0
(0)

খবর লাইভ : দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ইডিকে প্রশ্ন করেছিল কেন অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে জেরা করা হচ্ছে না! উত্তরে ইডি জানিয়েছিল দিল্লি হাইকোর্টে মামলা করে রেখেছে অনুব্রত। কিন্তু রাউস অ্যাভিনিউ আদালত স্পষ্টই বলে, সেই মামলায় দিল্লি হাইকোর্ট কোনও স্থগিতাদেশ দেয়নি। বৃহস্পতিবার আসানসোল সিবিআই আদালতে সেই মর্মে আর্জি জানায়। বৃহস্পতিবার তাতে সবুজ সঙ্কেত দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত।

গরু পাচার মামলায় যৌথ ভাবে তদন্ত চালাচ্ছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি।জানা গিয়েছে, আগামিকাল অর্থ্যাৎ শুক্রবারই তাঁকে দিল্লি নিয়ে যেতে পারে ইডি। একই মামলায় গ্রেফতার অন্যতম অভিযুক্ত তথা অনুব্রতের এক সময়ের দেহরক্ষী সহগল হোসেন রয়েছেন তিহাড় জেলে।তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি।

এর আগে, গত বছরের শেষে গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আর্জি জানিয়েছিল ইডি। সেই আবেদনে সায়ও দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। কিন্তু অনুব্রতর বিরুদ্ধে বীরভূমের বালিজুড়ি পঞ্চায়েতের মেজে গ্রামের বাসিন্দা শিবঠাকুর মণ্ডল অভিযোগ করেন, ২০২১ সালে অনুব্রত তাঁকে গলা টিপে খুন করার চেষ্টা করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে একটি মামলায় অনুব্রতকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তিনি ছিলেন দুবরাজপুর থানায়। শিবঠাকুরের সেই অভিযোগের পর অনুব্রতর দিল্লি যাত্রা স্থগিত হয়ে যায়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *