Special News Special Reports State

শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ৫০ লক্ষ টাকা, দেড় কিলোগ্রাম সোনা এবং নিয়োগ সংক্রান্ত অজস্র নথি উদ্ধার সিবিআইয়ের

0
(0)

খবর লাইভ : নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ ওরফে এসপি সিন্‌হার বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ৫০ লক্ষ টাকা, দেড় কিলোগ্রাম সোনা এবং নিয়োগ সংক্রান্ত অজস্র নথি উদ্ধার করল সিবিআই।

অন্যের নামে সন্তোষপুরের ওই ফ্ল্যাটও কেনা হয় বলে অভিযোগ। নিয়োগ দুর্নীতিতে আগেই গ্রেফতার হয়েছেন শান্তিপ্রসাদ।সিবিআই সূত্রের খবর, তল্লাশি চালিয়ে যে সমস্ত নথি পাওয়া গিয়েছে, তার একটিতে ১৫০০ চাকরিপ্রার্থীর নাম পাওয়া গিয়েছে। আর একটি নথিতে সম্পত্তি সংক্রান্ত একটি নথি পাওয়া গিয়েছে। তাতে শান্তিপ্রসাদ এবং তাঁর স্ত্রীর নাম পাওয়া গিয়েছে।

আরও পড়ুনঃ ভারতের স্পিন সামাল দিয়ে তৃতীয় টেস্টের প্রথম দিন ৪৭ রানে এগিয়ে অসিরা

সিবিআইয়ের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, কলকাতা হাই কোর্টের নির্দেশে একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ মামলার তদন্ত চলছিল, তার সূত্র ধরেই এই তল্লাশি চালানো হয়। গত ১০ অগস্ট এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে এসএসসির প্রাক্তন দুই উপদেষ্টা শান্তিপ্রসাদ এবং অশোক সাহাকে গ্রেফতার করে সিবিআই। এই সংক্রান্ত মামলায় সিবিআই যে এফআইআর দায়ের করেছিল তাতে প্রথম নামই ছিল শান্তিপ্রসাদের। অশোকের নাম ছিল চতুর্থ স্থানে।
সিবিআই সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলার পরই তাঁদের দু’জনকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআইয়ের গোয়েন্দারা। হাই কোর্ট নিযুক্ত বাগ কমিটির রিপোর্টেও এসএসসির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ এবং এসএসসির প্রাক্তন সচিব অশোকের নাম ছিল। সিবিআই সূত্রে খবর, এই দু’জন তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। তথ্য গোপন করেছিলেন। সেই কারণেই শান্তিপ্রসাদ ও অশোককে গ্রেফতার করা হয়।

এ ছাড়াও, একাধিক জায়গায় জমি এবং সম্পত্তির নথিও উদ্ধার হয়েছে বলে দাবি সিবিআই-এর একটি সূত্রের। গোয়েন্দারা মনে করছেন, কাগজে-কলমে থাৃকা সম্পত্তির বাইরেও প্রচুর বেনামি সম্পত্তি করে রেখেছিলেন শান্তিপ্রসাদ। কিন্তু এতদিন ধরে দফায় দফায় জেরা করা হলেও, তার হদিশ পাননি গোয়েন্দারা। বরং গোপন সূত্রেই ওই ফ্ল্যাটের হদিশ মেলে বলে জানা গিয়েছে।

এসএসসি নিয়োগ নিয়ে যে সময় দুর্নীতির অভিযোগ, সেই সময় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একটি উপদেষ্টা কমিটি গড়ে দিয়েছিলেন। সেই কমিটির প্রধান ছিলেন শান্তিপ্রসাদ। সিবিআই সূত্রে দাবি, এই উপদেষ্টা কমিটির মাধ্যমেই ভুয়ো নিয়োগের সুপারিশ করা হত। এই কারণেই সিবিআইয়ের দায়ের করা এফআইআরে প্রথম নামটিই শান্তিপ্রসাদের।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকেও এর আগে কোটি কোটি টাকা উদ্ধার হয় নগদে। টাকার পাহাড়ের সেই ছবি আজও রাজ্যবাসীর মনে টাটকা। অর্পিতার ফ্ল্যাট থেকেও বিপুল পরিমাণ সোনার গহনা উদ্ধার হয়েছিল। এ বার শান্তিপ্রসাদের ফ্ল্যাটেও যকের ধনের খোঁজ মিলল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *