খবর লাইভ : নবান্নে শুরু হয়েছে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক। নবান্নের বৈঠকে শাহ ও মমতার পাশাপাশি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন রয়েছেন। রয়েছেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং ওড়িশার নবীন পট্টনায়কের মন্ত্রিসভার প্রতিনিধি। শাহের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাও এসেছেন বৈঠকে যোগ দিতে। পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সমন্বয়, নিরাপত্তা, সমস্যা সমাধানের কৌশল ইত্যাদি বিষয়কে সামনে রেখে গত ৫ নভেম্বর নবান্ন সভাঘরে পূর্বাঞ্চল পরিষদের ওই বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকে পৌরোহিত্য করার কথা ছিল শাহের। কিন্তু শেষ পর্যন্ত তা পিছিয়ে গিয়েছিল। দুপুর একটাই মধ্যাহ্ন বুঝে উপস্থিত থাকবেন অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , বৈঠক করলেন দিলীপ-শুভেন্দুর সঙ্গে
মূলত রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলগুলি নিয়ে কী অবস্থান, তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে আজ বেশ কিছু দাবি পত্র তুলে দিতে পারেন বলেই সূত্রের খবর। যদিও ইস্টার্ন সিকিউরিটি জোনাল কাউন্সিলের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাদা করে বলার জায়গা থাকছে। তবুও বৈঠকের পরে কিছু সময় পৃথকভাবে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।




