খবর লাইভ : অভিযুক্তরা জামিন পাওয়ায় পুলিশকে কটাক্ষ করলেন অভিনেতা জিতু কমলের স্ত্রী নবনীতা দাস। বৃহস্পতিবার সোদপুর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে অভিনেতার জিতু কমলের গাড়ি। সঙ্গে ছিলেন স্ত্রী নবনীতা ও গাড়ির চালক। অভিযোগ জানাতে গেলে নিমতা থানায় যে ঘটনার সম্মুখীন হন তাঁরা, তা এখন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় অভিযুক্ত গাড়িচালক […]

