National Special News State

নির্দল সমর্থন নিয়ে গোয়ায় রাজ্যপালের কাছে BJP, আসন পেল না তৃণমূল

0
(0)

খবর লাইভ: গোয়া বিধানসভা ভোটের ফল ঘোষণার প্রথমার্ধে বিজেপি-কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবি তার সঙ্গে মিলে গেলেও শেষমেশ এগিয়ে গেল গেরুয়া শিবিরই। ৪০ আসনের বিধানসভায় সরকার গঠনের ‘জাদু সংখ্যা’ ২১। সেই অঙ্কে না-পৌঁছলেও নির্দলদের সমর্থন তাদের সঙ্গে আছে দাবি করে গোয়ার রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাচ্ছে বিজেপি।

বেলা তিনটে পর্যন্ত যা ফলাফল, তাতে গোয়ায় বিজেপি পেয়েছে ২০টি আসন। ‘জাদু সংখ্যা’-র থেকে মাত্র একটি কম। কংগ্রেস পেয়েছে ১১টি আসন। কংগ্রেসের জোটসঙ্গী গোয়া ফরওয়ার্ড পার্টি পেয়েছে ১টি আসন। মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির (এমজিপি) পেয়েছে ২টি আসন। অরবিন্দ কেজরীবালের আপ পেয়েছে ২টি আসন। ৪টি আসন পেয়েছেন নির্দল প্রার্থীরা। তিন মাস আগে পদার্পণ-করা তৃণমূল একটি আসনও পায়নি। ঘটনাপ্রবাহ যেদিকে যাচ্ছে, তাতে সরকার গঠনের বিষয়ে পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই রাজ্যপাল পিএস শ্রীধরণ পিল্লাইয়ের কাছে যাচ্ছে বিজেপি।

পশ্চিম ভারতের এই সমুদ্রশহরে হাড্ডাহাড্ডি ল়ড়াই হওয়ার কথা ছিল কংগ্রেস-বিজেপির। কিন্তু ফলাফল ঘোষণার পর দেখা গেল, কংগ্রেস অনেকটা পিছিয়েই রয়েছে বিজেপি-র থেকে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *