Special News Special Reports State

অভিষেকের লোকসভা কেন্দ্রে সভা করতে বাধা দেওয়া হচ্ছে, অভিযোগ শুভেন্দুর

0
(0)

খবর লাইভ : অভিষেকের লোকসভা কেন্দ্রে সভা করতে প্রস্তুত হচ্ছেন শুভেন্দু। তার আগে তীব্র উত্তেজনা ছড়াচ্ছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। শনিবারই কাঁথি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ভূপতিনগরে বোমা বিস্ফোরণে উড়েছে এক তৃণমূল নেতার বাড়ি। নিহত হয়েছেন ৩ তৃণমূল নেতা। অন্য দিকে, ডায়মন্ড হারবারের লাইট হাউস এলাকায় তাঁর সভা করতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন শুভেন্দু।

আরও পড়ুনঃ মাঠেই মেজাজ হারিয়ে বচসায় জড়ালেন সিআর সেভেন

কাঁথিতে শুভেন্দুর পাড়ায় অভিষেকের সভার দিনই ডায়মন্ড হারবারের সাংসদের এলাকায় সভা করার কথা ঘোষণা করেন বিরোধী দলনেতা। কিন্তু কুলপির দেরিয়া এলাকায় সভা হয়নি। শেষ পর্যন্ত হাই কোর্টের হস্তক্ষেপে ডায়মন্ড হারবার লাইট হাউসের মাঠে সভার অনুমতি পান শুভেন্দু। কিন্তু শুক্রবার রাতেই শুভেন্দু অভিযোগ করেন, আদালতের নির্দেশ সত্ত্বেও তাঁর সভার মঞ্চ তৈরিতে বাধা দিচ্ছে শাসক দল। এ নিয়ে একটি টুইটে নাম না করে অভিষেককে আক্রমণ করেন তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *